চট্টগ্রাম

বউ তালাক ও কলহের জেরে হামলায় দুই সহোদর নিহত

বউ তালাক ও কলহের জেরে হামলায় দুই সহোদর নিহতের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

অঞ্চলের একটি অন্ধকারে ভরা এলাকা, যেখানে দুই সহোদরের মরদেহ পড়ে রয়েছে, চারপাশে বিভিন্ন সামগ্রী ও ঝুলন্ত কাপড় দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

চট্টগ্রামের ফটিকছড়িতে বউ তালাকের জের ধরে হামলায় দুই সহোদর ভাই নিহত হয়েছে। আহত হয়েছে আরেক সহোদরসহ আরও ৬ জন।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার জাফতনগর ইউনিয়নের তেল পারই গ্রামে এ ঘটনা ঘটে।

জানা যায়, ফটিকছড়ি উপজেলার জাফতনগর ইউপির ৮নং ওয়ার্ডস্থ ছমদ বাড়ির জনৈক নূরুল ইসলামের বড় ছেলে মো. রেজাউল করিমের সাথে তার স্ত্রীর চরম কলহের জেরে সে তার স্ত্রী হ্যাপিকে তালাক দিয়েছিল। কিন্তু তারপরও স্ত্রী হ্যাপি স্বামীর ঘর ছেড়ে না যাওয়ায় বহুবার সালিশ-বিচার হয়। এই ঘটনার জেরে রেজাউল করিম গতরাতে ধারালো অস্ত্র নিয়ে ঘরে ঢুকে স্ত্রীকে কোপানো শুরু করলে ঘটনা পার্শ্ববর্তী লোকজন দেখে এগিয়ে এলে রেজাউল করিম ও তার সঙ্গীরা প্রতিবেশীদের উপরও হামলা চালায়।

এতে উত্তেজিত জনতা তাদের উল্টো কোপাতে শুরু করলে রেজাউল করিমের ছোট ভাই জাহাঙ্গীর আলম ও মোহাম্মদ আলমগীর ঘটনাস্থলে মারা যায়।

পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

বিষয়:কুপিয়ে হত্যা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…