চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সংসদে যাচ্ছেন দুই বেয়াই

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৫৩ অপরাহ্ণ ১৩, ফেব্রুয়ারি ২০২৬
- সেমি লিড, বাংলাদেশ
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বেসরকারিভাবে জয়ী হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর দুই শীর্ষ নেতা—গয়েশ্বর চন্দ্র রায় ও নিতাই রায় চৌধুরী। ব্যক্তিগত সম্পর্কে তারা বেয়াই। গয়েশ্বর চন্দ্র রায় বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী। অন্যদিকে নিতাই রায় চৌধুরী দলটির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী।

গতকাল বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত ১১টায় জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় বেসরকারি ফলাফল ঘোষণা করে। পরে শুক্রবার রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে আনুষ্ঠানিক ব্রিফিংয়ে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ ফলাফল নিশ্চিত করেন।

ঢাকা-৩ (কেরানিগঞ্জের জিনজিরা, আগানগর, তেঘরিয়া, কোন্ডা ও শুভাঢ্যা) আসনে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীকে ৯৯ হাজার ১৬৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন গয়েশ্বর রায়। এ আসনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী শাহীনুর ইসলাম দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৮৩ হাজার ২৬৪ ভোট।

মাগুরা-২ (শালিখা, মহম্মদপুর ও সদরের আংশিক) আসনে জামায়াত প্রার্থীর সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই শেষে বিজয়ী হন নিতাই রায় চৌধুরী। তিনি ধানের শীষ প্রতীকে ১ লাখ ৪৬ হাজার ৬৯৬ ভোট পান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত মনোনীত মুশতারশেদ বিল্লাহ দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ১ লাখ ১৪ হাজার ৯৯৯ ভোট।

নিপুন রায় চৌধুরী বর্তমানে ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও দলের নির্বাহী কমিটির সদস্য। তিনি নিতাই রায় চৌধুরীর মেয়ে এবং গয়েশ্বর রায়ের ছেলে অ্যাডভোকেট অমিতাভ রায়ের স্ত্রী। তবে এবার নির্বাচনে অংশ নেননি নিপুন রায়।

এই নির্বাচনের মধ্য দিয়ে সংসদে একসঙ্গে প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন দুই বেয়াই, যা রাজনৈতিক অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গয়েশ্বর চন্দ্র রায়জাতীয় নির্বাচন ও গণভোট ২০২৬ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচননিতাই রায় চৌধুরীবাংলাদেশ জাতীয়তাবাদী দলবিএনপিসংসদে যাচ্ছেন দুই বেয়াই
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

শেখ হাসিনা ছিলেন ইতিহাসের ঘৃণ্য ফ্যাসিস্ট: রিজভী

আগস্ট ৫, ২০২৬

লোহিত সাগরে হামলায় ডুবে গেল ভারতীয় পণ্যবাহী জাহাজ

আগস্ট ৫, ২০২৬
সাবেক যুগ্ম সচিব সৈয়দ জগলুল পাশা। ছবি: সংগৃহীত

সাবেক যুগ্ম সচিব জগলুল পাশা গ্রেপ্তার

আগস্ট ৫, ২০২৬

শ্রীলঙ্কায় প্রবল বৃষ্টিতে বন্যা ও ভূমিধসে অনেক হতাহত

আগস্ট ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

জুলাই শহীদ পরিবার ও আহতদের জন্য ফ্ল্যাটের নির্মাণকাজ সেপ্টেম্বরে শুরু: গৃহায়ন প্রতিমন্ত্রী

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT