জনপদ

পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের

পানিতে ডুবে দুই ভাইয়ের মৃতদেহ উদ্ধার, উদ্ধারকর্মীরা কাজ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু, উদ্ধারকর্মীরা উদ্ধার কাজ চালাচ্ছে, ঘটনাস্থল।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় পুকুরের পানিতে ডুবে আপন দুই চাচাতো-জেঠাতো ভাইয়ের মৃত্যু হয়েছে।

রোববার ২৭ জুলাই সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার চরপার্বতী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের রবিউল লালের বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত দুই শিশু হলো- চৌধুরীহাট বাজার সংলগ্ন রবিউল লালের বাড়ির মো. আবু সুফিয়ান সজিবের ছেলে মো. ইব্রাহীম (৪) ও মো. শরীফের ছেলে নাদিম হোসেন (৩)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে দুই পরিবারের নারী সদস্যরা গৃহস্থালির কাজে ব্যস্ত ছিলেন। ওই সময় শিশু দুটি বাড়ির উঠানে খেলা করছিল। খেলার একপর্যায়ে সবার অগোচরে দুজন পাশের পুকুরে পড়ে যায়। একপর্যায়ে তাদের না দেখে খোঁজাখুঁজি শুরু করে পরিবারের সদস্যরা। পরে নিখোঁজ শিশুদের সন্ধানে পুকুরে জাল ফেলে তাদের লাশ পাওয়া যায়। তাৎক্ষণিক তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুদের মৃত ঘোষণা করেন।
কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ও হৃদরোগ কনসালটেন্ট ডা. মো. সাহাদাত হোসেন সাগর বলেন, দুই শিশুকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসে স্বজনেরা। তাদের ভাষ্যমতে, পানিতে ডুবে ওই শিশুদের মৃত্যু হয়।
বিষয়:নোয়াখালী পানিতে ডুবে মৃত্যু

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…