প্রবাস সংবাদ

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশীর মৃত্যু

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশীর মৃত্যু, আহতরা হাসপাতালে. Channel i News - চ্যানেল আই নিউজ

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশীর মৃত্যু, আহতরা হাসপাতালে ভর্তি।. Channel i News – চ্যানেল আই নিউজ

সৌদি আরবের জেদ্দা-মদিনা মহাসড়কে এক সড়ক দুর্ঘটনায় জেদ্দা, বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ বাংলা শাখার পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আতাউর রহমান মুকুল এর পিতা ও ভাগিনা বউ নিহত হয়েছেন। 

বৃহস্পতিবার রাতে জেদ্দা থেকে মহানবী (সঃ) এর রওজা মোবারক জিয়ারতের উদ্দেশ্যে মদিনা যাওয়ার ১৫০ কিলোমিটার পূর্বে ‘ওয়াদি ফারাহ’ নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

এসময় আতাউর রহমান মুকুল ও তার পরিবারের বাকী সদস্যরা গুরুতর আহত হন।

জানা যায়, বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ, জেদ্দা বাংলা শাখার চেয়ারম্যান আতাউর রহমান মুকুল এর বাবা, ভাগিনা ও ভাগিনা বউ বাংলাদেশ থেকে উমরাহ পালন করতে সৌদি আরব আসেন। তাদেরসহ পরিবারের বাকি সদস্যদের নিয়ে মদিনায় জিয়ারতে যাচ্ছিলেন তিনি। পথিমধ্যে রাস্তায় একটি গর্তের সাথে ধাক্কা লেগে গাড়ি উল্টে গেলে আতাউর রহমান মুকুলের এর পিতা  আব্দুল মালেক মেম্বার (৭৪) ও ভাগিনা বউ তাসলিমা বেগম (২০) নিহত হন (ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাহি রাজিউন)।

আহত আতাউর রহমান মুকুলের স্ত্রী, মেয়ে, ভাগিনা ও শ্যালক স্থানীয় ওয়াদী ফারাহ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

 

বিষয়:বাংলাদেশ বাংলাদেশী সড়ক দুর্ঘটনা সৌদি আরব সৌদি আরবে সড়ক দুর্ঘটনা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…