প্রবাস সংবাদ

পর্তুগালে নথি জালিয়াতির অভিযোগে দুই বাংলাদেশি গ্রেপ্তার

স্পষ্ট পোশাক পরা দুই পুলিশ কর্মকর্তা রাস্তার পাশে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

পর্তুগালে নথি জালিয়াতির অভিযোগে গ্রেপ্তার দুই বাংলাদেশি, পুলিশ সদস্যরা নজরদারি করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

পর্তুগালের রাজধানীর লিসবনে নথি জালিয়াতি ও মিথ্যাচারের অভিযোগে পুলিশ অভিযানের দুইজন বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে। দেশটির সন্ত্রাসবাদের বিরুদ্ধে গঠিত জাতীয় ইউনিট (ইউএনসিটি) এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে।

বিবৃতি বলা হয়, সন্দেহভাজনরা ব্যক্তিরা ২০২০ সাল থেকে তাদের অপরাধমূলক কার্যকলাপ শুরু করেছে। তারা মূলত অবৈধ অভিবাসীদের অনৈতিক উপায়ে বৈধকরণ করার কাজ করতেন। নকল কর্মসংস্থান চুক্তি, নকল আবাসিক শংসাপত্র এবং অন্যান্য যাবতীয় মিথ্যা নথি নিজেরাই তৈরি করতেন।

বেশ কয়েকটি অভিযানের পর রাজধানীর লিসবন থেকে তাদের গ্রেপ্তার করা হয়। শত শত অভিবাসীদের পরিষেবার নামে যে পরিমাণ অর্থ নেয়া হয়েছে তা প্রায় ২ লাখ ইউরো যা বাংলা টাকায় ২ কোটিরও বেশি। অনুসন্ধানে গিয়ে দেখা গেছে শত শত অভিবাসীদের জন্য ভুয়া নথিপত্র তৈরি করেছিলেন তারা।

আটক বাংলাদেশি দুইজনের বয়স ৫৬ ও ৪৮ বছর বলে জানানো হয়েছে। গ্রেপ্তার হওয়া দুইজন প্রায় ৩ বছর ধরে পর্তুগালে বসবাস করছেন। বাংলাদেশিদের এমন নথি জালিয়াতি নতুন নয় এর আগেও এমন অভিযোগ রয়েছে অনেক বাংলাদেশিদের বিরুদ্ধে।

পর্তুগালে দীর্ঘদিন ধরে বসবাস করা এক বাংলাদেশি জানান, ডানপন্থি সরকার ক্ষমতায় আসার পর থেকেই একের পর এক নানান অভিযোগে জর্জরিত বাংলাদেশিরা। তার মধ্যে এমন নথি জালিয়াতি অভিযোগ সত্যি খুবই দুঃখজনক আমাদের জন্য। কিছু প্রবাসী বাংলাদেশি লোভে পরে এসব জালিয়াতিতে জড়িয়ে পরছে যা বাংলাদেশ কমিউনিটিকে হুমকিতে ফেলছে।

বিষয়:দুই বাংলাদেশি গ্রেপ্তার নথি জালিয়াতি পর্তুগাল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…