জাতিগত সংঘাতে দিন দিন বিক্ষুদ্ধ জনপদে পরিনত হয়ে উঠছে ভারতের মিয়ানমার সীমান্তবর্তী রাজ্য মণিপুর। দুই তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের পর বিবস্ত্র করে, রাস্তা দিয়ে হাঁটিয়ে নিয়ে যেতে দেখা যায় একদল উত্তেজিত জনতাকে। হত্যা করা হয় পরিবারের দুই সদস্যকে। এরপর থেকে জাতিগত দাঙ্গা আরো ভয়াবহ আকারে দেখা দেয় এ রাজ্যে। একের পর এক ঘরবাড়িতে আগুন, পথে পথে প্রকাশ্য হত্যা, ধর্ষনে পরিস্থিতি হয়ে উঠে নারকীয়।






