চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লন্ডনে টিউলিপ সিদ্দিকের আরও একটি ‘ফ্রি’ ফ্ল্যাটের খোঁজ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:০৭ অপরাহ্ণ ০৫, জানুয়ারি ২০২৫
- সেমি লিড, অপরাধ
A A
টিউলিপ সিদ্দিকের ছবি, লন্ডনে অবস্থানরত. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির মন্ত্রী ও শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিকের আরও একটি ফ্ল্যাটের তথ্য প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম সানডে টাইমস। শেখ হাসিনার ঘনিষ্ঠ এক সহযোগীর মাধ্যমে এই ফ্ল্যাটটি টিউলিপের বোন আজমিনা সিদ্দিকের নামে হস্তান্তর করা হয়েছিল।

ফ্ল্যাট হস্তান্তর ও ব্যবহারের বিষয়ে সানডে টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ২০০৯ সালে বাংলাদেশি আইনজীবী মইন গণি ফ্ল্যাটটি আজমিনার নামে হস্তান্তর করেন। পরে আজমিনা বিনামূল্যে এটি টিউলিপ সিদ্দিককে ব্যবহার করতে দেন। ভূমি নিবন্ধন নথি অনুসারে, ফ্ল্যাটটি কোনো অর্থ পরিশোধ ছাড়াই টিউলিপের ব্যবহারের জন্য দেওয়া হয়েছিল।

আজমিনা সিদ্দিক ১৮ বছর বয়সে এই ফ্ল্যাটটি উপহার পান, যখন তিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শুরু করতে যাচ্ছিলেন। এরপর টিউলিপ সিদ্দিক সেখানে থাকতে শুরু করেন। ২০১২ সালে ওয়ার্কিং মেনস কলেজের পরিচালক নিযুক্ত হওয়ার পর তিনি এই ঠিকানাটি তার বাসস্থান হিসেবে নথিভুক্ত করেন।

Banglabid

এর আগে, গত ৩ জানুয়ারি আরও একটি ফ্ল্যাটের তথ্য প্রকাশ করে ফিনান্সিয়াল টাইমস। প্রতিবেদনে বলা হয়, ২০০৪ সালে টিউলিপ লন্ডনের কিংস ক্রস এলাকায় আরও একটি দুই বেডরুমের ফ্ল্যাট উপহার পেয়েছিলেন। ফ্ল্যাটটি উপহার দেন আবাসন ব্যবসায়ী আব্দুল মোতালিফ, যিনি আওয়ামী লীগের ঘনিষ্ঠ বলে পরিচিত। ওই ফ্ল্যাটের জন্যও কোনো অর্থ পরিশোধ করা হয়নি। ২০০১ সালে ফ্ল্যাটটি ১ লাখ ৯৫ হাজার পাউন্ডে কেনা হয়, যার বর্তমান মূল্য অনুমান করা হচ্ছে ৬ লাখ ৫০ হাজার পাউন্ড।

এ বিষয়ে টিউলিপ সিদ্দিক কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন। তবে তার ঘনিষ্ঠ একটি সূত্র সানডে টাইমসকে জানিয়েছে, বোনের ফ্ল্যাটে বসবাস করা অনেক পরিবারের জন্য স্বাভাবিক ঘটনা। সূত্রটি আরও জানিয়েছে, অন্যান্য সদস্যদের রাজনৈতিক সংযোগের সঙ্গে টিউলিপের কোনো সম্পর্ক নেই।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টিউলিপ সিদ্দিকফ্ল্যাটলন্ডন
শেয়ারTweetPin

সর্বশেষ

সুরসম্রাট আলাউদ্দিন আলীকে হারানোর ছয় বছর

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

জালের এক টানে ৪৬ মণ ইলিশ, বিক্রি ৪৮ লাখের বেশি

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কী ঘটতে চলেছে নেপালে, প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ ও সেনাপ্রধানের বৈঠক

আগস্ট ৮, ২০২৬

সাকিব-হৃদয়দের জাফনাকে হারিয়ে এলপিএল চ্যাম্পিয়ন গল গ্যালান্টস

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াতে ইসলামী

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT