মার্কিন যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকো বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের দল দিয়েছে ইংল্যান্ড। বাদ পড়েছে বেশকিছু বড় নাম। ম্যানচেস্টার সিটি মিডফিল্ডার ফিল ফোডেন, চেলসি ফরোয়ার্ড কোল পালমার, রিয়াল মাদ্রিদ ডিফেন্ডার ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ডের মতো তারকারা নাই।
সম্প্রতি চোট থেকে ফেরা জন স্টোনস ডাক পেয়েছেন। আছেন ৩৫ বর্ষী জর্ডান হেন্ডারসন। সৌদি প্রো লিগে খেলা ইভান টনি বিশ্বকাপে যাবেন। মৌসুমে দুর্দান্ত পারফরম্যান্সে জায়গা করে নিয়েছেন নিকো ও’রাইলি।
থমাস টুখেলের দলে জায়গা হয়নি ম্যানচেস্টার ইউনাইটেড ডিফেন্ডার হ্যারি ম্যাগুয়ের ও লুক শ। জায়গা হয়নি ক্রিস্টাল প্যালেসের অ্যাডাম ওয়ারটন এবং নটিংহ্যাম ফরেস্টের মর্গান গিবস হোয়াইটের।
গোলবারের দায়িত্বে থাকছেন ডিন হেন্ডারসন, জর্ডান পিকফোর্ড এবং জেমস ট্র্যাফোর্ড। ডিফেন্ডিংয়ে মার্ক গেহি, রিস জেমস ও স্টোনসরা। মিডফিল্ডে জুড বেলিংহ্যাম, কোবি মাইনো ও ডেক্লান রাইস। ফরোয়ার্ডে হ্যারি কেন, মার্কাস র্যাশফোর্ডরা আছেন।
ইংল্যান্ড বিশ্বকাপ দল
কোচ: থমাস টুখেল
গোলরক্ষক: ডিন হেন্ডারসন, জর্ডান পিকফোর্ড, জেমস ট্র্যাফোর্ড।
ডিফেন্ডার: ড্যান বার্ন, মার্ক গেহি, রিস জেমস, এজরি কনসা, টিনো লিভ্রামেন্টো, নিকো ও’রাইলি, জ্যারেল কোয়ানস, জেড স্পেন্স, জন স্টোনস।
মিডফিল্ডার: এলিয়ট অ্যান্ডারসন, জুড বেলিংহ্যাম, এবেরেচি এজে, জর্ডান হেন্ডারসন, কোবি মাইনো, ডেক্লান রাইস, মরগান রজার্স।
ফরোয়ার্ড: অ্যান্থনি গর্ডন, হ্যারি কেন, ননি মাডিউক, মার্কাস র্যাশফোর্ড, বুকায়ো সাকা, ইভান টনি, অলি ওয়াটকিন্স।







