চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্ব সীমিত করতে ট্রাম্পের নতুন উদ্যোগ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৫৫ অপরাহ্ণ ০৭, আগস্ট ২০২৬
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

যুক্তরাষ্ট্রে জন্ম নিলেই স্বয়ংক্রিয়ভাবে নাগরিকত্ব পাওয়ার সুযোগ সীমিত করতে নতুন উদ্যোগ নিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সুপ্রিম কোর্ট তার আগের উদ্যোগ খারিজ করে দেওয়ার কয়েক সপ্তাহের মধ্যেই তিনি এই বিষয়ে দুটি নতুন নির্বাহী আদেশে সই করেছেন।

বিবিসি জানিয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার ওভাল অফিসে ট্রাম্প নতুন আদেশগুলোর ঘোষণা দেন। এর একটি আদেশে এমন অ-নাগরিকদের পরিধি বাড়ানো হয়েছে, যাদের সন্তান যুক্তরাষ্ট্রে জন্ম নিলেও স্বয়ংক্রিয়ভাবে মার্কিন নাগরিকত্ব পাবে না। অন্য আদেশে তথাকথিত ‘বার্থ ট্যুরিজম’ বা সন্তানকে মার্কিন নাগরিকত্ব পাইয়ে দিতে গর্ভবতী নারীদের যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়ার প্রথা নিষিদ্ধ করা হয়েছে।

ট্রাম্প বলেন, ‘এটি বহু বছর আগেই হওয়া উচিত ছিল। এখন আমরা সেই পদক্ষেপ নিচ্ছি।’ একই সঙ্গে জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের আগের উদ্যোগ সুপ্রিম কোর্ট খারিজ করে দেওয়ায় তিনি অসন্তোষ প্রকাশ করেন।

যুক্তরাষ্ট্রের সংবিধানের ১৪তম সংশোধনী অনুযায়ী, দেশটিতে জন্মগ্রহণকারী প্রায় সব ব্যক্তি জন্মসূত্রেই মার্কিন নাগরিকত্ব লাভ করেন। কেবল বিদেশি কূটনীতিক ও বিদেশি সামরিক বাহিনীর সদস্যদের সন্তানরা এ সুবিধার বাইরে থাকে।

নতুন নির্বাহী আদেশে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের নাগরিক নন এমন দুই বাবা-মায়ের সন্তান কেবল যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়ার কারণে স্বয়ংক্রিয় নাগরিকত্ব পাবে না, যদি বাবা-মায়ের একজন বিদেশি সন্ত্রাসী সংগঠনের সদস্য হন, কোনো বিদেশি সরকারের কর্মকর্তা হন, প্রতারণার মাধ্যমে নাগরিকত্ব পাওয়ার চেষ্টা করে থাকেন অথবা এমন কোনো মার্কিন ভূখণ্ডে বসবাস করেন যেখানে ফেডারেল আইনের মাধ্যমে নাগরিকত্ব নির্ধারিত হয় না।

ট্রাম্প প্রশাসনের দাবি, জন্মসূত্রে নাগরিকত্বের সুযোগকে কেন্দ্র করে ‘বার্থ ট্যুরিজম’ বেড়েছে এবং এর সুযোগ নিয়ে বিভিন্ন দেশের নাগরিকরা যুক্তরাষ্ট্রে প্রবেশ করছেন। প্রেসিডেন্টের হোমল্যান্ড সিকিউরিটি বিষয়ক উপদেষ্টা ও হোয়াইট হাউসের ডেপুটি চিফ অব স্টাফ স্টিফেন মিলার বলেন, অনেকেই পর্যটক সেজে যুক্তরাষ্ট্রে এসে সন্তান জন্ম দেন, যাতে সেই সন্তান স্বয়ংক্রিয়ভাবে মার্কিন নাগরিক হয়ে বিভিন্ন নাগরিক সুবিধা ভোগ করতে পারে।

Reneta

জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের বিষয়ে এটি ট্রাম্পের প্রথম উদ্যোগ নয়। ২০২৫ সালে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর তিনি একটি নির্বাহী আদেশের মাধ্যমে সংবিধানের ১৪তম সংশোধনীতে থাকা এই অধিকার সীমিত করার চেষ্টা করেছিলেন। তবে আইনি লড়াই শেষে গত জুনে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট সেই নীতি কার্যকর হতে দেয়নি এবং জন্মসূত্রে নাগরিকত্বের সাংবিধানিক সুরক্ষা বহাল রাখে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডোনাল্ড ট্রাম্পযুক্তরাষ্ট্র
শেয়ারTweetPin

সর্বশেষ

কক্সবাজার সৈকতে গোসলে নেমে যুবকের মৃত্যু

আগস্ট ৭, ২০২৬

অস্ট্রেলিয়ায় তাইজুলের চোট: কতটা গুরুতর, এখন কেমন আছেন?

আগস্ট ৭, ২০২৬

শিশু সুরক্ষা মামলায় মেটাকে আরও ৫৬৭ মিলিয়ন ডলার জরিমানা

আগস্ট ৭, ২০২৬

যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্ব সীমিত করতে ট্রাম্পের নতুন উদ্যোগ

আগস্ট ৭, ২০২৬

হাসপাতালে মিঠুন চক্রবর্তী, ছুটে গেলেন শুভেন্দু

আগস্ট ৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT