চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইসলামাবাদে পিটিআই’র লাখো কর্মী-সমর্থক, নিরাপত্তা জোরদার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৪৪ পূর্বাহ্ণ ২৫, নভেম্বর ২০২৪
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
পিটিআই কর্মীরা পাকিস্তানের পতাকা হাতে সমাবেশে অংশগ্রহণ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সংগৃহীত

নির্বাচনী গণরায় চুরি, বেআইনি গ্রেপ্তার এবং সংবিধানের ২৬তম সংশোধনীর প্রতিবাদে ১শ’৪৪ ধারা ভেঙে রাজধানী ইসলামাবাদের আশপাশের এলাকায় পৌঁছেছে সাবেক প্রধানমন্ত্রী ইমরানের খানের দল পিটিআই-এর লাখো কর্মী ও সমর্থক।

দ্য এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, মোবাইল ইন্টারনেট বন্ধ, কঠোর নিরাপত্তা এবং আদালতের রায়কে উপেক্ষা করে তারা বিক্ষোভ সফল করতে পেশোয়ার মোটরওয়েতে জড়ো হতে শুরু করেছেন। এদিকে বিক্ষোভ ঠেকাতে গত সপ্তাহে যে ধড়পাকড় শুরু হয় তা আরও জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

১৩ নভেম্বর ইমরান খানের ‘চূড়ান্ত ডাক’ কর্মসূচিতে সাড়া দিয়ে সারা দেশ থেকে রোববার ইসলামাবাদের আশপাশে জড়ো হয়েছেন তারা। তাদের আটকাতে রাজধানীর প্রবেশমুখে কনটেইনার দিয়ে প্রতিবন্ধকতা তৈরি করা হয়েছে।

Banglabid

এদিকে, পিটিআইয়ের কর্মসূচিকে অবৈধ বলে ঘোষণা করেছে ইসলামাবাদ হাইকোর্ট। এমনকি, ফেডারেল সরকারকে ইসলামাবাদে আইনশৃঙ্খলা বজায় রাখার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে।

এছাড়া বিভিন্ন স্থানে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছেন কর্মীসমর্থকরা। পিটিআইয়ের অভিযোগ, প্রায় ৩শ’ কর্মীকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজধানীতে মোবাইল এবং ইন্টারনেট সেবা সাময়িক বন্ধ করে দেওয়া হয়েছে। আজ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইমরান খানইসলামাবাদপিটিআই
শেয়ারTweetPin

সর্বশেষ

এসএসসিতে কুমিল্লা জেলায় প্রথম ইভা

আগস্ট ১২, ২০২৬

বিটিভির ডিজি হিসেবে কাজী জেসিনের প্রথম কার্যদিবস

আগস্ট ১১, ২০২৬

মোস্তাফিজকে আবারও রেখে দিলেও সাকিব-তাসকিনকে ছেড়ে দিয়েছে দল

আগস্ট ১১, ২০২৬

আবারও মেসি-সুয়ারেজের সাথে জুটি গড়তে পারেন নেইমার

আগস্ট ১১, ২০২৬

জীবন বাঁচাতে ও পরিবেশ রক্ষায় গাছের কোন বিকল্প নেই: ময়মনসিংহ জেলা প্রশাসক

আগস্ট ১১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT