ডোনাল্ড ট্রাম্পের সমর্থক অর্থাৎ রিপাবলিকানদের ‘আবর্জনা’ বলে মন্তব্য করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এতে বেশ সমালোচনার মুখে পড়েন জো বাইডেন, প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিসসহ ডেমোক্রেটরা। এর জবাবে আবর্জনার ট্রাকে বসে অভিনব কায়দায় বাইডেনের এ কটূক্তির জবাব দিয়েছেন ট্রাম্প।
সংবাদ মাধ্যম ফক্স নিউজ জানিয়েছে, যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় ৩০ অক্টোবর বুধবার উইসকনসিনের একটি বিমানবন্দরে ‘নিজের নাম’ লেখা ব্যক্তিগত বোয়িং ৭৫৭ বিমান থেকে নামেন ট্রাম্প। এরপর তিনি বৃষ্টিভেজা রানওয়ে পার হয়ে সোজা একটি ময়লার গাড়িতে (গার্বেজ ট্রাক) গিয়ে ওঠেন। গাড়িটিতে বড় করে লেখা ছিল ‘ট্রাম্প’; ‘মেইক আমেরিকা গ্রেট অ্যাগেইন’।
এসময় কমলা-হলুদ রঙের সেফটি ভেস্ট, সাদা শার্ট এবং লাল টাই পরে ট্রাম্প বলেন, আমার এই ময়লার ট্রাকটি কেমন লাগছে? তিনি বলেন, আশা করি এই ময়লার ট্রাক আপনাদের পছন্দ হয়েছে। আপনাদের ধন্যবাদ।
মূলত নিউইয়র্কের এক সমাবেশে ট্রাম্প-সমর্থকদের পুয়ের্তো রিকো দ্বিপকে বাইডেন ‘আবর্জনার ভাসমান দ্বীপ’ হিসেবে মন্তব্য করার পর এই বিতর্ক শুরু হয়। এরপর একটি ভিডিও কলে বক্তৃতাকালে তিনি তার সমালোচনার জবাবে বলেন, আমি কেবলমাত্র আবর্জনা ভাসতে দেখছি যা তার সমর্থকরা। এতে বিতর্ক আরও জোরদার হয়।







