চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাবেক এফবিআই প্রধানের মৃত্যু, ট্রাম্পের বিতর্কিত মন্তব্য

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৩৩ পূর্বাহ্ণ ২২, মার্চ ২০২৬
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

২০১৬ সালের মার্কিন নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের অভিযোগ তদন্তে নেতৃত্বদানকারী সাবেক এফবিআই প্রধান রবার্ট মুলার মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর। তার মৃত্যুর কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

শনিবার (২১ মার্চ) রবার্ট মুলারের মৃত্যু পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে লেখেন, আমি খুশি যে সে মারা গেছে। এখন আর নির্দোষ মানুষদের ক্ষতি করতে পারবে না।

রবার্ট মুলারের পরিবার এক বিবৃতিতে জানায়, গভীর শোকের সঙ্গে জানাচ্ছি, শুক্রবার রাতে বব মারা গেছেন। একই সঙ্গে তারা ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার অনুরোধ জানান।

মুলার ২০০১ থেকে ২০১৩ সাল পর্যন্ত ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (এফবিআই)-এর পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের সন্ত্রাসী হামলার কয়েকদিন আগে দায়িত্ব নিয়ে তিনি সংস্থাটিকে আধুনিক সন্ত্রাসবিরোধী সংস্থায় রূপান্তরের কৃতিত্ব অর্জন করেন।

ব্যক্তিগত জীবনে প্রায় ৬০ বছরের দাম্পত্যসঙ্গী অ্যান ক্যাবেল স্ট্যান্ডিশ, তাদের দুই কন্যা এবং তিন নাতি-নাতনি রেখে গেছেন তিনি।

Reneta

বিশেষ কৌঁসুলি হিসেবে মুলারের তদন্তে ট্রাম্পের ২০১৬ সালের নির্বাচনী প্রচারণা গভীরভাবে খতিয়ে দেখা হয়, যা নিয়ে তৎকালীন প্রেসিডেন্টের তীব্র সমালোচনার মুখে পড়তে হয় তাকে।

মুলারের সাবেক সহকর্মী ও সংশ্লিষ্টরা তাকে দীর্ঘদিনের জনসেবক হিসেবে প্রশংসা করেছেন। এফবিআই পরিচালক হিসেবে যাদের অধীনে তিনি কাজ করেছেন জর্জ ডব্লিউ বুশ এবং বারাক ওবামা উভয়েই তার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন।

বুশ, যিনি মুলারকে এফবিআই প্রধান হিসেবে নিয়োগ দিয়েছিলেন, বলেন তিনি তার মৃত্যুতে গভীরভাবে শোকাহত। তিনি উল্লেখ করেন, দায়িত্ব নেওয়ার এক সপ্তাহের মধ্যেই মুলার ৯/১১ হামলার পর সংস্থার লক্ষ্য পরিবর্তন করে দেশের নিরাপত্তা রক্ষায় মনোনিবেশ করেন এবং কার্যকর নেতৃত্বের মাধ্যমে আরেকটি বড় সন্ত্রাসী হামলা প্রতিরোধে ভূমিকা রাখেন।

ওবামা তাকে এফবিআইয়ের ইতিহাসের “সেরা পরিচালকদের একজন” আখ্যা দিয়ে আইনের শাসনের প্রতি তার অঙ্গীকার ও মূল্যবোধের প্রতি অবিচল বিশ্বাসের প্রশংসা করেন।

মুলারের উত্তরসূরি সাবেক এফবিআই পরিচালক জেমস কমি বলেন, আজ একজন মহান আমেরিকান মারা গেলেন যার কাছ থেকে শেখার এবং পাশে দাঁড়ানোর সুযোগ আমি পেয়েছিলাম।

মুলারের সাবেক আইন প্রতিষ্ঠান উইলমারহেল এক বিবৃতিতে তাকে অসাধারণ নেতা, নিবেদিতপ্রাণ জনসেবক এবং সর্বোচ্চ সততার অধিকারী ব্যক্তি হিসেবে অভিহিত করেছে।

১৯৪৪ সালে জন্ম নেওয়া মুলার প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞান অধ্যয়ন শেষে ১৯৬৮ সালে মার্কিন মেরিন কোরে যোগ দেন এবং ভিয়েতনাম যুদ্ধে অংশ নেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মারা গেছেনমার্কিন প্রেসিডেন্টযুক্তরাষ্ট্ররবার্ট মুলারসাবেক এফবিআই প্রধান
শেয়ারTweetPin

সর্বশেষ

পর্যবেক্ষণ-স্ক্যানের পর বাড়ি ফিরলেন মিরাজ, সবশেষ যা জানা গেল

জুন ১২, ২০২৬

‘সত্যিই, সিনেমা বানানোর চেয়ে মুক্তি দেয়া বেশি কঠিন’

জুন ১২, ২০২৬
ছবি: প্রতিনিধি

পর্তুগাল জুড়ে বিশ্বকাপ উন্মাদনা: লিসবনের রাস্তায় লোহিত-সবুজের জোয়ার

জুন ১২, ২০২৬

নর্থ কোরিয়ায় ড্রোন পাঠানোর অভিযোগে সাউথ কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড

জুন ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

যৌথ সংবাদ সম্মেলন ছাড়াই শেষ হলো বিজিবি-বিএসএফ বৈঠক

জুন ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT