আন্তর্জাতিক

নির্বাচনে হারলে ফলাফল মানবে না ট্রাম্প: জো বাইডেন

বাইডেন স্টার্টউইয়াল্টে ভাষণ দিচ্ছেন, আমেরিকার পতাকা পেছনে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাইডেন স্টার্টউইয়াল্টে ভাষণ দিচ্ছেন, পেছনে আমেরিকার পতাকা ও নির্বাচনী ব্যানার দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, আসন্ন নির্বাচনে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি হেরে যান তাহলে তিনি ফলাফল মেনে নিবেন না। 

এনডিটিভি জানিয়েছে, মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি একথা বলেছেন।  জো বাইডেন বলেছেন, আমি বলছি তিনি হেরে গেলে ফলাফল মানবেন না। যা খুবই বিপজ্জনক।

গত নির্বাচনের ফলাফল পাল্টে দেয়া হয়েছে ট্রাম্পের এমন অভিযোগের বিষয়ে বাইডেন বলেন, বিষয়টি নিয়ে তারা কয়েকটি আদালতে মামলা করেছেন। সকলেই বলেছে, নির্বাচন সম্পূর্ণ বৈধ হয়েছে।  তিনি বলেছেন, মার্কিন মিত্ররা আশা করছে আমি  নভেম্বরের নির্বাচনে দ্বিতীয়বারের মতো জয়ী হব। দেখুন, আমি সারা বিশ্ব ভ্রমণ করি। বিশ্বের অন্যান্য নেতারা আমাকে নিয়ে কী বলে তা আপনারা জানেন।

বাইডেন বলেন, ট্রাম্প প্রচারাভিযানের সময় যে মন্তব্য করেছেন তা প্রমাণ করে যে তিনি হোয়াইট হাউসে ফিরে আসলে প্রেসিডেন্ট পদকে নিজের সুবিধার্থে কাজে লাগাবেন।

উল্লেখ্য, ডোনাল্ড ট্রাম্প ও জো বাইডেন ২০২০ সালে প্রেসিডেন্ট নির্বাচনে লড়েছিলেন। চলতি বছরের নির্বাচনেও এ দুজন আবার মুখোমুখি হচ্ছেন।

বিষয়:জো বাইডেন ট্রাম্প নির্বাচন বাইডেন যুক্তরাষ্ট্র

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…