আন্তর্জাতিক

যুদ্ধবিরতি নয়, ইরান-ইসরায়েল সংঘাতের ‘সমাপ্তি’ চান ট্রাম্প

ট্রাম্প সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন, পটভূমিতে মার্কিন যুক্তরাষ্ট্রের পতাকা. Channel i News - চ্যানেল আই নিউজ

অভিনেতা ট্রাম্প সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন, পটভূমিতে মার্কিন যুক্তরাষ্ট্রের পতাকা দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি ইরান ও ইসরায়েলের মধ্যে ‘যু্দ্ধবিরতির চেয়ে ভালো’ কিছু চান। এ সংঘাতের ‘একটি সত্যিকার সমাপ্তি’ চেয়েছেন তিনি।

মঙ্গলবার (১৭ জুন) বিবিসির প্রতিবেদনে বলা হয়, ইরান-ইসরায়েল সংঘাতের পঞ্চম দিন এয়ারফোর্স ওয়ান বিমানে সাংবাদিকদের সাথে এ কথা বলেন ট্রাম্প।

এসময় তিনি বলেন যে, ইরানের পারমাণবিক অস্ত্র থাকতে পারে না।

তিনি বলেন, ‘একটি সত্যিকার সমাপ্তি। যুদ্ধবিরতি নয়। একটি সমাপ্তি চাই।’ পরে তার সামাজিক মাধ্যম সোশ্যাল ট্রুথে এক পোস্টে তিনি বলেন, যুদ্ধবিরতির আলোচনার জন্য তিনি এখনো ইরানের সাথে যোগাযোগ করেননি।

ডোনাল্ড ট্রাম্প লিখেছেন, ইরানের একটি চুক্তিতে স্বাক্ষর করা উচিত। তিনি লিখেছেন, তারা যদি কথা বলতে চায়, তারা জানে কীভাবে আমার সাথে যোগাযোগ করতে হয়। তাদের আলোচনার টেবিলে থাকা চুক্তি গ্রহণ করা উচিত যা অনেক প্রাণ রক্ষা করবে।

বিষয়:ইরান সংঘাত ইরান-ইসরায়েল সংঘাত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…