চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তেলে দাম না বাড়ানোর সিদ্ধান্ত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৩৮ অপরাহ্ণ ৩১, মার্চ ২০২৬
- টপ লিড নিউজ, অর্থনীতি
A A

মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির মধ্যেও দেশে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী এপ্রিল মাসজুড়ে বর্তমান দামে জ্বালানি তেল বিক্রি করা হবে।

মঙ্গলবার (৩১ মার্চ) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংশোধিত স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ নির্দেশিকার আওতায় ভোক্তা পর্যায়ে ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোলের দামে কোনো পরিবর্তন আনা হয়নি। ফলে প্রতি লিটার ডিজেল ১০০ টাকা, অকটেন ১২০ টাকা, পেট্রোল ১১৬ টাকা এবং কেরোসিন ১১২ টাকাতেই বিক্রি হবে।

মন্ত্রণালয় জানিয়েছে, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের সুপারিশ এবং আন্তর্জাতিক বাজার পরিস্থিতি বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদনের পর নির্ধারিত এ মূল্য পুরো এপ্রিল মাসে কার্যকর থাকবে।

এদিকে, প্রায় এক মাস ধরে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বেড়েই চলেছে। ইরানকে লক্ষ্য করে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার পাল্টা জবাব দিচ্ছে তেহরান, ফলে পুরো অঞ্চলে যুদ্ধাবস্থা তৈরি হয়েছে। এর প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম দ্রুত বাড়ছে। হরমুজ প্রণালিতে নিয়ন্ত্রণ ঘিরে উত্তেজনা জ্বালানি সরবরাহেও বিঘ্ন ঘটাচ্ছে, যা বৈশ্বিক জ্বালানি সংকটকে আরও তীব্র করে তুলছে।

বাংলাদেশও এই পরিস্থিতির বাইরে নয়। যদিও সম্প্রতি ক্ষমতায় আসা বিএনপি নেতৃত্বাধীন সরকার জ্বালানি তেলের দাম বাড়ানোর একটি প্রস্তাব বিবেচনায় নিয়েছিল, তবে প্রধানমন্ত্রী তারেক রহমান আপাতত দাম না বাড়ানোর নির্দেশনা দিয়েছেন বলে জানা গেছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অকটেনআন্তর্জাতিক বাজারইরান-ইসরায়েল সংঘাতকেরোসিনজ্বালানি তেলজ্বালানি মন্ত্রণালয়জ্বালানি সংকটডিজেলতারেক রহমানতেলের দাম অপরিবর্তিতপেট্রোলবাংলাদেশবাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনবিএনপি সরকারমধ্যপ্রাচ্য যুদ্ধহরমুজ প্রণালি
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বায়তুল মুকাররমে পাঁচটি ঈদ জামাত, প্রথম জামাত সকাল ৭টায়

মে ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স মুখোমুখি সংঘর্ষে নিহত ৫

মে ২৪, ২০২৬
ছবি: প্রতিনিধি

নিখোঁজের দুদিন পর যুবকের মরদেহ উদ্ধার

মে ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

১৫ ঘণ্টায় ৫০ লাখ ভিউয়ের রেকর্ড: সড়ক নিরাপত্তা ওভিসিতে ব্যাপক সাড়া

মে ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

ময়মনসিংহে হামে আরও ১ শিশুর মৃত্যু

মে ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT