চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইরান–ইসরায়েল সংঘাতে পাকিস্তান জড়াতে পারে কি?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:২১ পূর্বাহ্ণ ০৫, মার্চ ২০২৬
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে ইরান–ইসরায়েল উত্তেজনা ক্রমেই বিস্তৃত আকার ধারণ করছে। এমন পরিস্থিতিতে এবার এই সংঘাতে পাকিস্তান জড়াতে পারে কি না—তা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। সৌদি আরবের পাশে থাকার ইঙ্গিত দিয়ে ইসলামাবাদ যে অবস্থান নিয়েছে, তাতে যুদ্ধের সমীকরণ আরও জটিল হয়ে উঠতে পারে বলে বিশ্লেষকদের ধারণা।

বৃহস্পতিবার (৫ মার্চ) আন্তর্জাতিক সংবাদমাধ্যম ফিনান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইশাক দার ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাম্প্রতিক কথোপকথনে সৌদি আরবের প্রসঙ্গ তুলেছেন। তিনি জানিয়েছেন, সৌদি আরবের সঙ্গে পাকিস্তানের একটি প্রতিরক্ষা চুক্তি রয়েছে। সেই কারণে সৌদি আরবের ভূখণ্ডে ড্রোন বা ক্ষেপণাস্ত্র হামলা না করার জন্য তেহরানকে সতর্ক করা হয়েছে।

ইশাক দার স্পষ্টভাবে ইঙ্গিত দিয়েছেন, সৌদি আরবের নিরাপত্তা হুমকির মুখে পড়লে পাকিস্তান তার প্রতিরক্ষা চুক্তির দায়বদ্ধতা অনুযায়ী পদক্ষেপ নিতে পারে। অর্থাৎ, ইরান–ইসরায়েল যুদ্ধের প্রভাব যদি সৌদি আরবে পৌছে যায়, তবে পাকিস্তান সরাসরি জড়ানোর সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

Banglabid

বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাম্প্রতিক হামলার পর ইরান ও তাদের মিত্রদের প্রতিক্রিয়ায় গোটা পশ্চিম এশিয়ায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এই পরিস্থিতিতে সৌদি আরবকে কেন্দ্র করে যদি নতুন সংঘাত তৈরি হয়, তবে তা আঞ্চলিক যুদ্ধকে আরও বিস্তৃত ও জটিল করে তুলতে পারে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইরান যুদ্ধ ২০২৬ইরান-ইসরায়েল সংঘাতইশাক দারপাকিস্তান জড়ানোপাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার
শেয়ারTweetPin
পূর্ববর্তী

লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা হিজবুল্লাহর

পরবর্তী

মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে জামায়াত নেতাদের বৈঠক

পরবর্তী
ছবি: সংগৃহীত

মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে জামায়াত নেতাদের বৈঠক

'খামেনির মৃত্যুতে ইরানের রাজনৈতিক ব্যবস্থা ভাঙবে না'

সর্বশেষ

যাকে নায়ক হিসেবে দেখেছেন ছটকু আহমেদ

আগস্ট ২১, ২০২৬

‘কোনদিন মনে হয় নাই মানুষটা টাকা বানানোর জন্য রাজনীতিতে এসেছেন’

আগস্ট ২১, ২০২৬

হাসপাতালে পরীক্ষা শেষে আবার কারাগারে ইমরান খান

আগস্ট ২১, ২০২৬

জার্মানিতে দক্ষ কর্মীর সংকট

আগস্ট ২১, ২০২৬

শপথ নেওয়া মন্ত্রী-প্রতিমন্ত্রীরা কে কোন দায়িত্বে?

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT