চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৬ এপ্রিলের মধ্যে চুক্তি চান ট্রাম্প, কিছু বিষয়ে একমত ইরান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৩৮ পূর্বাহ্ণ ৩১, মার্চ ২০২৬
- টপ লিড নিউজ, আন্তর্জাতিক
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আগামী ৬ এপ্রিলের মধ্যে ইরানের সঙ্গে একটি সমঝোতায় পৌঁছাতে চান তিনি। অন্যথায় দেশটির জ্বালানি অবকাঠামোর ওপর হামলা চালানো হতে পারে বলে সতর্ক করেছেন তিনি। ইরান একান্ত বৈঠকে কিছু বিষয়ে একমত হয়েছে বলেও জানা গেছে।

সংবাদমাধ্যম দ্যা ইকনোমিক টাইমস এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

সোমবার (৩০ মার্চ) দেওয়া এক বক্তব্যে ট্রাম্প জানান, ইরানের সঙ্গে চলমান আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। তবে দ্রুত চুক্তি না হলে এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে না দিলে যুক্তরাষ্ট্র ইরানের বিদ্যুৎকেন্দ্র, তেলক্ষেত্র এবং গুরুত্বপূর্ণ রপ্তানি স্থাপনায় হামলা চালাতে পারে।

Banglabid

তিনি আরও জানান, গত সপ্তাহে ইরানের জ্বালানি স্থাপনাগুলোর ওপর হামলা ১০ দিনের জন্য স্থগিত রাখা হয়েছিল, যার সময়সীমা ৬ এপ্রিল শেষ হচ্ছে।

এদিকে ইরান যুক্তরাষ্ট্রের শান্তি প্রস্তাব প্রত্যাখ্যান করে একে অবাস্তব, অযৌক্তিক ও অতিরিক্ত বলে আখ্যা দিয়েছে। একই সঙ্গে দেশটি ইসরায়েলের ওপর ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রেখেছে। গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া এ সংঘাত ইতোমধ্যে পুরো অঞ্চলে ছড়িয়ে পড়েছে, যেখানে ইয়েমেন ও লেবাননের বিভিন্ন গোষ্ঠীও জড়িয়ে পড়েছে।

বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) পরিবহন হয় যে হরমুজ প্রণালী দিয়ে, সেটি কার্যত অবরুদ্ধ করে রেখেছে ইরান। এতে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও নৌ-পরিবহন নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

Reneta

এ পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রও মধ্যপ্রাচ্যে তাদের সামরিক উপস্থিতি জোরদার করেছে। ৮২তম এয়ারবোর্ন ডিভিশন-এর হাজারো সেনা ইতোমধ্যে সেখানে মোতায়েন করা হয়েছে, যদিও মধ্যস্থতাকারীদের মাধ্যমে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ৬ এপ্রিলইরান যুদ্ধ ২০২৬মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পযুক্তরাষ্ট্র
শেয়ারTweetPin

সর্বশেষ

দিল্লিতে গিয়ে নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করলেন দীনেশ ত্রিবেদী

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

পিএসসির নতুন চার সদস্যকে শপথ পড়ালেন প্রধান বিচারপতি

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

এসডিজি অর্জনে সমন্বিতভাবে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী

আগস্ট ১১, ২০২৬

আমরা সবাই বাংলাদেশের অধিবাসী, কেউ ‘আদিবাসী’ নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

আগস্ট ১১, ২০২৬

দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ, যা বললেন বাসার

আগস্ট ১১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT