চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ট্রাম্পের শপথ: নিরাপত্তা বলয়ে মোড়া থাকবে ক্যাপিটল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:২৬ পূর্বাহ্ণ ১৫, জানুয়ারি ২০২৫
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

আগামী সোমবার (২০ জানুয়ারি) মার্কিন প্রেসিডেন্ট হিসাবে দায়িত্বভার নেবেন ডোনাল্ড ট্রাম্প। অভূতপূর্ব নিরাপত্তা থাকবে ওয়াশিংটনে।

৪৮ কিলোমিটার এলাকায় তৈরি হচ্ছে সাত ফুট উঁচু বেড়া। নিরাপত্তা কর্তারা বলছেন, এই বেড়া টপকে যাওয়া যাবে না। চেকপয়েন্ট বা অন্য জায়গায় থাকবেন ২৫ হাজার সুরক্ষা কর্মী। প্রায় আট হাজার ন্যাশনাল গার্ড মোতায়েন করা হবে। ৪ হাজার পুলিশ অফিসারকে নিরাপত্তা রক্ষার বিশেষ দায়িত্ব দেয়া হবে।

এই কর্মকাণ্ড আগামী সোমবার, ডোনাল্ড ট্রাম্প যখন প্রেসিডেন্ট হিসাবে দায়িত্বভার নেবেন, তার জন্য। এর আগে দুইবার ট্রাম্পকে হত্যার চেষ্টা হয়েছে। অন্তত দুইটি জায়গায় নতুন বছরের অনুষ্ঠানে সাধারণ মানুষ আক্রান্ত হয়েছেন। নিউ অরলিন্সে সাধারণ মানুষের উপর ট্রাক চালিয়ে ১৪ জনকে হত্যা করেছে এক সাবেক সেনা কর্মী। তাই ট্রাম্পের শপথ নিয়ে বিন্দুমাত্র কোনো ঝুঁকি নিতে চান না নিরাপত্তার দায়িত্বে থাকা কর্তারা।

সিক্রেট সার্ভিসের স্পেশ্যাল এজেন্ট ইনচার্জ ম্যাট ম্যাককুল সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন, ”আমরা খুবই ঝুঁকিপূর্ণ সময়ে বাস করছি।”

কী বলছেন নিরাপত্তা কর্তারা

নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, তাদের কাছে সম্ভাব্য সংগঠিত কোনো আক্রমণের আগাম খবর নেই। কিন্তু তারা চিন্তিত কোনো একজন ব্যক্তির আক্রমণের চেষ্টা নিয়ে। নিউ অরলিন্স ও অন্য জায়গায় একজন মানুষই আক্রমণ করেছে।

Reneta

ক্যাপিটলের পুলিশ প্রধান থমাস মাঙ্গের বলেছেন, ”আগামী দিনগুলোতে কোনো একক আক্রমণকারীর জন্য চরম সতর্কতা বহাল থাকবে।” এফবিআই এবং হোমল্যান্ড সিকিউরিটি পুলিশকে সাবধান করে দিয়ে বলেছে, নিউ অরলিন্সের কায়দায় আক্রমণের চেষ্টা হতে পারে।

আগামী সোমবার হোয়াইট হাউস থেকে ক্যাপিটল হিল ও তার আশপাশের এলাকায় কোনো সাধারণ যানবাহন চলবে না। এন্ট্রি পয়েন্টগুলো পুরোপুরি ব্লক করে দেয়া হবে। ওয়াশিংটনে ৩৪ হাজার পাঁচশ হোটেলরুম আছে। তার মধ্যে ৭০ শতাংশ ইতিমধ্যেই বুক হয়ে গেছে।

ট্রাম্প যখন প্রথমবার শপথ নেন, তখন হোটেলের ৯৫ শতাংশ ঘর ভর্তি ছিল। ফলে এবারও প্রচুর মানুষ আসবেন শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে। তাদের নিরাপত্তার ব্যবস্থাও করতে হবে।

ক্যাপিটলে শপথ

আগামী সোমবার ক্যাপিটলে প্রেসিডেন্ট হিসাবে শপথ নেবেন ট্রাম্প। তখন সেখানে থাকবেন কংগ্রেস সদস্যরা,. সুপ্রিম কোর্টের বিচারপতি, প্রচুর রাজনীতিক, প্রশাসনের শীর্ষকর্তারা, বিদেশি অতিথি এবং প্রচুর মানুষ।

এই ক্যাপিটলেই ২০২১ সালের ৬ জানুয়ারি ট্রাম্পের সমর্থকরা তাণ্ডব করেছিলেন। তারা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছিলেন, ক্যাপিটলে ভাঙচুর করেছিলেন এবং কংগ্রেস সদস্যদের তাড়া করেছিলেন।

বিক্ষোভও হবে

আগামী শনিবার থেকে সোমবারের মধ্যে ওয়াশিংটনে একাধিক ট্রাম্প-বিরোধী বিক্ষোভ হতে পারে। মেট্রোপলিটান পুলিশ প্রধান পামেলা স্মিথ জানিয়েছেন, শনিবার ২৫ হাজার মানুষ ট্রাম্পের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে পারেন। শনিবার থেকে সোমবারের মধ্যে আরও অনেকগুলো মিছিল বা বিক্ষোভ হতে পারে। ট্রাম্পের পক্ষেও মিছিল হতে পারে।

সূত্র: ডয়চে ভেলে (ডিডব্লিউ)।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডোনাল্ড ট্রাম্পনিরাপত্তা বলয়মার্কিন প্রেসিডেন্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপ ফাইনালে জিতে মেসির সাথে ছবি তুলে এখনও অনুতপ্ত মারিও গোৎজে

জুন ২৫, ২০২৬

চুয়াডাঙ্গায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

জুন ২৫, ২০২৬

কেমন হল জিম্বাবুয়ে সফরে বাংলাদেশের ওয়ানডে দল

জুন ২৫, ২০২৬

অভিনেত্রী কৃষির বাসা থেকে যুবকের মরদেহ উদ্ধার নিয়ে চাঞ্চল্য

জুন ২৫, ২০২৬

ছাত্রলীগ কর্মীকে পিটিয়ে হত্যার অভিযোগ

জুন ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT