চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুসলিম নেতাদের সঙ্গে বৈঠকে গাজা যুদ্ধ বন্ধে প্রস্তাব উপস্থাপন করবেন ট্রাম্প

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৩৯ অপরাহ্ণ ২৩, সেপ্টেম্বর ২০২৫
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের গাজায় যুদ্ধ অবসান এবং ধ্বংসপ্রাপ্ত ফিলিস্তিনি ভূখণ্ডের ভবিষ্যৎ নিয়ে একটি পরিকল্পনা প্রস্তাব মুসলিম নেতাদের সঙ্গে বৈঠকে উপস্থাপন করবেন।

সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

মঙ্গলবার ২৩ সেপ্টেম্বর নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ফাঁকে একাধিক আরব ও মুসলিম দেশের নেতাদের সঙ্গে বৈঠকে বসবেন ট্রাম্প।

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট জানিয়েছেন, এ বৈঠকে সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত (ইউএই), মিশর, জর্ডান, তুরস্ক, ইন্দোনেশিয়া ও পাকিস্তানের নেতারা উপস্থিত থাকবেন।

ইসরায়েলি ও আরব সূত্রের বরাতে ইসরায়েলের চ্যানেল ১২ ও যুক্তরাষ্ট্রভিত্তিক অ্যাক্সিওস জানিয়েছে, পরিকল্পনা প্রস্তাবে গাজা থেকে ভবিষ্যতে ইসরায়েলি সেনা প্রত্যাহার, অঞ্চলটিতে নিরাপত্তা রক্ষায় আঞ্চলিক দেশগুলোর শান্তিরক্ষী বাহিনী পাঠানো এবং পুনর্গঠনের জন্য অর্থায়ন সংক্রান্ত বিষয় রয়েছে।

ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো ইতোমধ্যে জানিয়েছেন, গাজায় শান্তিরক্ষী বাহিনী পাঠাতে প্রস্তুত রয়েছে তার দেশ। ফ্রান্স ও সৌদি আরবের উদ্যোগে জাতিসংঘে আয়োজিত দুই-রাষ্ট্র সমাধান বিষয়ক এক সম্মেলনে তিনি এ কথা বলেন।

Reneta

তিনি বলেন, আমরা এই শান্তির যাত্রায় অংশ নিতে প্রস্তুত। আমরা শান্তিরক্ষী বাহিনী দিতেও প্রস্তুত।

গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২ বছরের এই যুদ্ধের ফলে এখন পর্যন্ত ৬৫ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই বেসামরিক নাগরিক।

সম্প্রতি একটি যুদ্ধবিরতির আলোচনায় অগ্রগতি হলেও ইসরায়েল কাতারে নজিরবিহীন বিমান হামলা চালিয়ে হামাসের শীর্ষ নেতাদের হত্যার চেষ্টা করে। হামাস ওই সময় আলোচনায় দেওয়া প্রস্তাব মেনে নিয়েছিল বলে জানিয়েছিল। কিন্তু ইসরায়েল তা মেনে নেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই আবার হামলা শুরু করে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ইসরায়েলগাজাফিলিস্তিনমার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পমুসলিম নেতাযুদ্ধ বন্ধ
শেয়ারTweetPin

সর্বশেষ

ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা ট্রাম্পের

এপ্রিল ২২, ২০২৬

১০ মিনিটের অমনোযোগ! নিভে যায় ছোট্ট প্রাণ

এপ্রিল ২২, ২০২৬

বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

এপ্রিল ২২, ২০২৬

বুধবার ১২ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে যেসব এলাকায়

এপ্রিল ২২, ২০২৬
জাহিদ নেওয়াজ খান

অ্যালগরিদম যুগে সাংবাদিকতা

এপ্রিল ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT