চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কানাডা ও মেক্সিকোর ওপর শুল্ক আরোপ স্থগিত করলেন ট্রাম্প

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৪৫ পূর্বাহ্ণ ০৪, ফেব্রুয়ারি ২০২৫
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
ট্রাম্প, মার্কিন প্রেসিডেন্ট, হস্তক্ষেপ করে শান্ত থাকার নির্দেশ দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মেক্সিকো ও কানাডার ওপর নতুন শুল্ক আরোপের সিদ্ধান্ত স্থগিত করেছেন। তবে চীনা পণ্যের ওপর ১০ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্ত বলবৎ থাকছে।

রয়টার্স জানিয়েছে, এই সিদ্ধান্ত স্থানীয় সময় আজ (৪ ফেব্রুয়ারি) মঙ্গলবার থেকে কার্যকর হবে। শুল্ক আরোপ স্থগিত করার পর ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন, প্রেসিডেন্ট হিসেবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা আমার দায়িত্ব, এবং আমি ঠিক সেটাই করছি। এই প্রাথমিক ফলাফলে আমি খুবই সন্তুষ্ট।

তবে ট্রাম্প মেক্সিকোকে একটি শর্ত দিয়েছেন, অবৈধ মাদক যুক্তরাষ্ট্রে প্রবেশ রোধ করতে মেক্সিকোকে তাদের সীমান্তে তৎপরতা বাড়াতে হবে। এই শর্ত অনুযায়ী, মেক্সিকো সীমান্তে ন্যাশনাল গার্ডের ১০ হাজার সেনাকে তাৎক্ষণিকভাবে মোতায়েন করবে। এই শর্ত পূরণের পরিপ্রেক্ষিতে ট্রাম্প মেক্সিকোর ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্ত থেকে সরে এসেছেন।

অন্যদিকে, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ট্রাম্পকে আশ্বস্ত করেছেন যে, কানাডা সীমান্তে নতুন প্রযুক্তি এবং নিরাপত্তা বাহিনীর সদস্য মোতায়েন করবে। এছাড়া ফেন্টানাইল চোরাচালান ও অর্থ পাচার রোধে যুক্তরাষ্ট্রকে সহায়তা করার প্রতিশ্রুতি দিয়েছেন ট্রুডো। স্থানীয় সময় সোমবার এক টেলিফোন আলোচনায় তিনি মার্কিন প্রেসিডেন্টকে এ বিষয়ে নিশ্চয়তা দেন।

এদিকে, যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের প্রতিক্রিয়ায় চীন অনুরূপ পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে। চীনের বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের পদক্ষেপে তারা ভীষণ অসন্তুষ্ট। তারা এটিকে বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) নিয়মনীতির গুরুতর লঙ্ঘন বলে উল্লেখ করেছে।

ট্যাগ: কানাডাট্রাম্পমেক্সিকো
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বইমেলার অন্যতম আকর্ষণ ‘অডিও বুক’

পরবর্তী

চলতি মাসে যুক্তরাষ্ট্র সফরে যাবেন নরেন্দ্র মোদি

পরবর্তী
নরেন্দ্র মোদি ও ডোনাল্ড ট্রাম্পের মধ্যে বন্ধুত্বপূর্ণ সাক্ষাৎ. Channel i News - চ্যানেল আই নিউজ

চলতি মাসে যুক্তরাষ্ট্র সফরে যাবেন নরেন্দ্র মোদি

ইউএসএআইডি প্রধান কার্যালয়ের প্রবেশদ্বার, বন্ধের নোটিশ দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ইউএসএইডের প্রধান কার্যালয় বন্ধ ঘোষণা

সর্বশেষ

লর্ডসে পাকিস্তানকে গুটিয়ে সিরিজ ঘরেই রাখল ইংল্যান্ড

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজধানীতে সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলি, নারীসহ গুলিবিদ্ধ ৩

আগস্ট ৩০, ২০২৬

মালাগাকে আটকে দিয়ে শীর্ষ শক্ত করল রিয়াল

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

সাইপ্রাস উপকূলে ফেরি উল্টে নিহত ৭, নিখোঁজ ২৩

আগস্ট ৩০, ২০২৬

তিন জেলায় নতুন এসপিসহ পুলিশের ১৭ কর্মকর্তা রদবদল

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT