চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইউক্রেন যুদ্ধ বন্ধে আলাস্কায় হতে পারে ট্রাম্প-পুতিন বৈঠক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৩৪ পূর্বাহ্ণ ০৯, আগস্ট ২০২৫
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
ছবি-আল জাজিরা

ছবি-আল জাজিরা

আন্তর্জাতিক কূটনৈতিক অঙ্গনে নতুন মোড়—ইউক্রেন যুদ্ধ বন্ধে আগামী ১৫ আগস্ট যুক্তরাষ্ট্রের আলাস্কায় বৈঠকে বসতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

আল জাজিরা জানিয়েছে, স্থানীয় সময় (৮ আগস্ট) শুক্রবার এই বহুল আলোচিত বৈঠকের খবর ট্রাম্প নিজেই সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে নিশ্চিত করে লিখেছেন- অবশেষে রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে বহু প্রতীক্ষিত মুখোমুখি আলোচনা হতে যাচ্ছে।

এর আগে হোয়াইট হাউসে আর্মেনিয়া ও আজারবাইজানের নেতাদের সঙ্গে আলোচনার সময় ট্রাম্প বলেন, আমরা রাশিয়ার সঙ্গে একটি বৈঠক করতে যাচ্ছি। আমরা রাশিয়াকে দিয়েই শুরু করব। তবে যেকোনো শান্তিচুক্তির জন্য হয়তো কিছু অঞ্চল বিনিময় করতে হবে।

হোয়াইট হাউস সূত্রে জানা গেছে, সম্ভাব্য এক শান্তি চুক্তির আওতায় রাশিয়া পূর্ব ইউক্রেনের দনবাস অঞ্চল ও ২০১৪ সালে দখল করা ক্রিমিয়ার নিয়ন্ত্রণ বজায় রাখবে, তবে খেরসন ও জাপোরিঝিয়া অঞ্চল থেকে সেনা প্রত্যাহার করবে।

এছাড়া, ক্রেমলিনের একজন কর্মকর্তা বৈঠকে পুতিনের অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করে বলেন, যুক্তরাষ্ট্র ও রাশিয়া ভৌগোলিকভাবে নিকট প্রতিবেশী, সে বিবেচনায় আলোচনার স্থান হিসেবে আলাস্কা যথোপযুক্ত।

উল্লেখ্য, ২০১৯ সালের পর এই প্রথমবার সরাসরি আলোচনায় বসতে যাচ্ছেন ট্রাম্প ও পুতিন। তবে এই বৈঠক নিয়ে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি ইউক্রেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ট্রাম্প-পুতিন বৈঠকডোনাল্ড ট্রাম্পভ্লাদিমির পুতিন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

৩ ঘণ্টা বন্ধ থাকবে মেট্রোর ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন

জুলাই ১, ২০২৬

জার্মানির কোচ হচ্ছেন ইয়ূর্গেন ক্লপ?

জুলাই ১, ২০২৬
ছবি: সংগৃহীত

আরও ১ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আক্রান্ত ১১১৮

জুলাই ১, ২০২৬
ছবি: সংগৃহীত

কানাডায় বিবিসিসির বিজনেস গালা নাইট

জুলাই ১, ২০২৬

চ্যানেল আই সেরাকণ্ঠ চ্যাম্পিয়ন সেই মুগ্ধ এখন নির্বাহী ম্যাজিস্ট্রেট

জুলাই ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT