মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান ও যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি চুক্তি লাইফ সাপোর্টে রয়েছে| যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্রের প্রস্তাবে ইরান যে জবাব দিয়েছে তা প্রত্যাখ্যান করে ট্রাম্প এ মন্তব্য করেন| ইরান পার্লামেন্টের স্পিকার বাগের ঘালিবাফ বলেছেন, যেকোন আগ্রাসনের জবাব দিতে ইরানি বাহিনী প্রস্তুত| ইরানের প্রত্যাঘাত যুক্তরাষ্ট্রকে চমকে দেবে বলেও মন্তব্য করেন তিনি| এদিকে, দক্ষিণ লেবাননে হামলা চালাচ্ছে ইসরাইলি বাহিনী|







