জিম্মিদের ফেরত না দিলে হামাসকে পুরোদমে এর পরিণতি ভোগ করতে হবে এবং তাদের ওপর দোযখ নেমে আসবে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের নব নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ভয়েস অব আমেরিকা জানিয়েছে, মঙ্গলবার (৭ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় একটি সংবাদ সম্মেলনে পররাষ্ট্রনীতির মূল দিকগুলি তুলে ধরে জঙ্গি গোষ্ঠী হামাস এক বছরেরও বেশি সময় আগে ইসরায়েলি আক্রমণ চালিয়ে যাদের জিম্মি করে নিয়ে গেছে তাদের মুক্তির আহ্বান জানিয়ে ট্রাম্প জোর দিয়ে ছয় বার বলেন, আর তা না হলে তাদের ওপর নেমে আসবে দোযখ।
এছাড়া ইউক্রেন বিষয়ে রাশিয়ার নেতার সঙ্গে বৈঠকে আগ্রহের কথা জানিয়ে ট্রাম্প ইউক্রেনের সংঘাত ‘সমাপ্তির’ ব্যাপারে আবারও তার সংকল্প ব্যক্ত করেন। ইউক্রেনের শান্তি পরিকল্পনার জন্য তাদের একটি মুল দাবি যে তাদের ন্যাটোতে যোগদানের অনুমতি দিতে হবে সে সম্পর্কে জিজ্ঞেষ করা হলে ট্রাম্প বলেন, আমার মতে এটা সব সময় বোঝা যাচ্ছে যে ইউক্রেনকে এই নিরাপত্তা জোটে অন্তর্ভুক্ত করা হবে না।
ট্রাম্প বলেন, আমি দায়িত্ব নেয়ার আগে তারা ফিরে না আসলে, মধ্যপ্রাচ্যে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং তা হামাসের জন্য এবং সত্যি বলতে কী কারও জন্য ভাল হবে না।








