ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের কোস্টগার্ডের প্রধান কমান্ড্যান্ট, অ্যাডমিরাল লিন্ডা লি ফাগানকে বরখাস্ত করেছেন। এটি তার প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পরের দিন গৃহীত পদক্ষেপের বিশাল তালিকার একটি অংশ।
আজ ২২ জানুয়ারি বুধবার প্রকাশিত একটি প্রতিবেদনে রয়টার্স জানিয়েছে, ট্রাম্প তার পূর্বসূরি জো বাইডেনের সময় নিয়োগপ্রাপ্ত বেশ কিছু কর্মকর্তাকে সরিয়ে দিয়েছেন এই তালিকায় ছিলেন যুক্তরাষ্ট্রের কোস্টগার্ড প্রধান।
লিন্ডা লি ফাগান ছিলেন যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনীর প্রথম ইউনিফর্মধারী নারী প্রধান। ২০২১ সালে বাইডেন তাকে কোস্টগার্ডের নেতৃত্বে নিযুক্ত করেছিলেন।
ফাগানকে অপসারণের কারণ হিসেবে কর্মকর্তা বলেন, নেতৃত্বের ঘাটতি, কার্যসম্পাদনে ব্যর্থতা, এবং মার্কিন কোস্টগার্ডের কৌশলগত লক্ষ্য অর্জনে তার অক্ষমতা।
এছাড়া, ট্রাম্প তার সামাজিক মাধ্যম প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে একটি পোস্টে ঘোষণা করেন, তার প্রশাসন এক হাজারেরও বেশি কর্মকর্তাকে অপসারণের প্রক্রিয়া শুরু করেছে।








