অবৈধ অভিবাসীদের বিদায় করতে সাবেক পুলিশ কর্মকর্তা টম হোমানকে যুক্তরাষ্ট্রের সীমান্ত রক্ষার দায়িত্ব দিচ্ছেন যুক্তরাষ্ট্রের নব নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক বার্তায় এই তথ্য জানিয়েছেন তিনি। সাবেক পুলিশ ও অভিবাসন কর্মকর্তা টম হোমানকে সীমান্ত সম্রাট বা বর্ডার জার নামে অভিহিত করেছেন ডোনাল্ড ট্রাম্প।
এর আগের মেয়াদেও ট্রাম্প প্রশাসনে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট এজেন্সির পরিচালক হিসেবে অভিবাসী নিয়ন্ত্রণের দায়িত্বে ছিলেন হোমান।
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নব নির্বাচিত মার্কিন প্রেসিডেন্টকে অভিনন্দন জানানোর পর ফ্লোরিডায় নিজ বাসভবন থেকে পুতিনের সঙ্গে ফোনালাপ করেছেন ট্রাম্প।
তারা ইউক্রেন যুদ্ধ বন্ধের বিষয়েও আলাপ করেছেন বিভিন্ন গণমাধ্যমে এই ধরনের খবর প্রচার হলেও তা অস্বীকার করেছে ক্রেমলিন।







