অপরাধ

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক আহত, ট্রাকচালক গ্রেপ্তার

প্রোস্টেটের ছবি, বিভিন্ন রঙের হেডফোন ও হ্যান্ডসেটের সাথে. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রোস্টেটের ছবি, বিভিন্ন রঙের হেডফোন ও হ্যান্ডসেটের সাথে, চ্যানেল আই অনলাইন লোগোসহ।. Channel i News – চ্যানেল আই নিউজ

রাজধানীর আগারগাঁওয়ে ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল চালক আহত হয়েছেন। এ দুর্ঘটনার পর ট্রাক চালককে গ্রেপ্তার করেছে শেরেবাংলা নগর থানা পুলিশ।

গতকাল শনিবার (১৬ ডিসেম্বর) রাতে ঘটনাস্থল থেকে ডাম্প ট্রাকের চালক মো. বেল্লাল হোসেনকে গ্রেপ্তার করা হয়।

রোববার (১৭ ডিসেম্বর) দুপুরে শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. আহাদ আলী জানান, গতকাল শনিবার রাত ১০টার দিকে শ্যামলী শিশু মেলা ক্রসিং থেকে আগারগাঁওয়ের দিকে যাবার পথে একটি ডাম্প ট্রাক একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের চালক ছিটকে পরে যায়। দুর্ঘটনার পর ট্রাকটি না থামিয়ে চালক সামনে আগাতে থাকে। এতে মোটরসাইকেলটি ট্রাকটির নিচে চলে যায়। রাস্তায় মোটরসাইকেলের ঘর্ষণের ফলে প্রথমে মোটরসাইকেল ও পরে ট্রাকের নিচের অংশে আগুন ধরে যায়। একপর্যায়ে ট্রাকটি আগারগাঁও ক্রসিংয়ে থেমে যায়।

ওসি আরও জানান, আহত মোটরসাইকেল চালকের নাম রঞ্জন মজুমদার। তিনি মানিকগঞ্জ জেলার ঘিওর থেকে নারায়ণগঞ্জ যাচ্ছিলেন। বর্তমানে তিনি পঙ্গু হাসপাতাল চিকিৎসাধীন আছেন। দুর্ঘটনায় তার ডান পা ভেঙ্গে গেছে। ট্রাক চালকের বিরুদ্ধে শেরেবাংলা নগর থানায় মামলা করা হয়েছে।

বিষয়:গ্রেপ্তার ট্রাক চালক

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…