চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১০ মাসব্যাপী চলচ্চিত্র উৎসব, দেখানো হবে বিশ্বসেরা ৬০ ছবি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৪৩ অপরাহ্ণ ০৬, জুলাই ২০২৩
বিনোদন
A A

প্রায় দশ মাসব্যাপী হবে ‘বিশ্বসেরা ত্রয়ী চলচ্চিত্র উৎসব ২০২৩’! যেখানে দেখানো হবে বিশ্বসেরা ৬০টি পূর্ণদৈর্ঘ্য ছবি। ৭ জুলাই (শুক্রবার) থেকে শুরু হয়ে এই উৎসব চলবে আগামী বছরের ২৭ এপ্রিল পর্যন্ত। 

প্রতি মাসের প্রথম ও শেষ সপ্তাহের শুক্র ও শনিবার অনুষ্ঠিত হবে উৎসব–এর প্রদর্শনী ও চলচ্চিত্রবিষয়ক বক্তৃতা। চলচ্চিত্র প্রদর্শনী ও চলচ্চিত্র বক্তৃতার এই আয়োজন বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটার মিলনায়তনে অনুষ্ঠিত হবে।

গত ১২৮ বছরে নির্মিত বিশ্বসেরা ত্রয়ী চলচ্চিত্রগুলোর মধ্য থেকে নির্বাচিত ২০টি ত্রয়ীর ৬০টি চলচ্চিত্র নিয়ে আয়োজন করা হয়েছে ‘বিশ্বসেরা ত্রয়ী চলচ্চিত্র উৎসব ২০২৩’। বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে মুভিয়ানা ফিল্ম সোসাইটির আয়োজনে এ উৎসব উদ্বোধন হবে শুক্রবার (৭ জুলাই) বিকেল পাঁচটায়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমনটাই জানিয়েছেন আয়োজক মুভিয়ানা ফিল্ম সোসাইটি।

অনুষ্ঠানে উৎসব উদ্বোধন করবেন নির্মাতা মোরশেদুল ইসলাম। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিশুসাহিত্যিক ও চলচ্চিত্র সংসদকর্মী কাইজার চৌধুরী এবং ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশের সভাপতি স্থপতি লাইলুন নাহার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেবেন মুভিয়ানা ফিল্ম সোসাইটির সভাপতি বেলায়াত হোসেন। সভাপতিত্ব করবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিশ্বজুড়ে বিভিন্ন ভাষা ও সংস্কৃতির মানুষের চলচ্চিত্রিক এই কীর্তিগুলোর সঙ্গে বাংলাদেশের নিজস্ব চলচ্চিত্রচিন্তার বিকাশ গভীরভাবে সম্পর্কিত। তাই এই আয়োজন বিশ্বের সেরা চলচ্চিত্র ত্রয়ীগুলোর প্রদর্শন, প্রতিটি চলচ্চিত্র ত্রয়ী নিয়ে বিশেষ বক্তৃতা ও আলোচনার সম্মিলিত এক তৎপরতা; যা দেশের চলচ্চিত্র-সংস্কৃতির বিকাশে চলচ্চিত্রচিন্তার চর্চা ও অনুশীলনের বাতাবরণ তৈরি করবে।

চলতি বছর চলচ্চিত্রকার মৃণাল সেনের জন্মশতবর্ষ উপলক্ষে ‘বিশ্বসেরা ত্রয়ী চলচ্চিত্র উৎসব ২০২৩’–এর উদ্বোধনী ত্রয়ী চলচ্চিত্র হবে মৃণাল সেন নির্মিত ‘কলকাতা ট্রিলজি’। শুক্রবার উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রদর্শিত হবে চলচ্চিত্রকার মৃণাল সেনের ‘কলকাতা ট্রিলজি’র প্রথম চলচ্চিত্র ‘ইন্টারভিউ’। শনিবার প্রদর্শিত হবে কলকাতা ট্রিলজির অপর দুটি চলচ্চিত্র এবং মৃণাল সেনের কলকাতা ট্রিলজি নিয়ে বিশেষ বক্তৃতা ‘কলকাতা ট্রিলজি: মৃণাল সেনের রাজনীতি’। শনিবার বেলা সাড়ে তিনটায় ‘কলকাতা ৭১’, বিকেল সাড়ে পাঁচটায় বিশেষ বক্তৃতা এবং সন্ধ্যা সাড়ে ছয়টায় ‘পদাতিক’–এর প্রদর্শনী রয়েছে।

Reneta

এ উৎসবে প্রদর্শিত হবে সত্যজিৎ রায়ের ‘অপু ট্রিলজি’, ঋত্বিক কুমার ঘটকের ‘দেশভাগ ট্রিলজি’, ইয়াসিজিরো ওজুর ‘নরিকো ট্রিলজি’, ক্রিস্তফ কিয়েসলোস্কির ‘থ্রি কালারর্স ট্রিলজি’, পার্ক চান উকের ‘ভেঞ্জেন্স ট্রিলজি’, ফ্রান্সিস ফোর্ড কপোলার ‘গডফাদার ট্রিলজি’, আব্বাস কিয়ারোস্তামির ‘কোকার ট্রিলজি’, আলেসান্দ্রো গঞ্জালেস ইনারিতুর ‘ডেথ ট্রিলজি’, রয় এন্ডারসনের ‘লিভিং ট্রিলজি’, গডফ্রে রিজ্জিওর ‘কাটসি ট্রিলজি’, ইঙ্গমার বার্গম্যানের ‘ফেথ ট্রিলজি’, আকি কিরোসম্যাকির ‘ফিনল্যান্ড ট্রিলজি’, মাইকেলঅ্যাঞ্জেলো আন্তনিওনির ‘মর্ডানিটি অ্যান্ড ইটস ডিসকনটেন্ট ট্রিলজি’, ফেদরিকো ফেলিনির ‘লোনলিনেস ট্রিলজি’, আন্দ্রে ওয়াইদার ‘ওয়ার ট্রিলজি’, রিচার্ড লিঙ্কলেটারের ‘বিফোর ট্রিলজি’, থিও অ্যাঞ্জেলোপুলাসের ‘বর্ডার ট্রিলজি’ এবং ওং কার ওয়াইয়ের ‘লাভ ট্রিলজি’।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আব্বাস কিয়ারোস্তামিঋত্বিকগডফাদারমৃণাললিড বিনোদনসত্যজিৎসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

১৬ বছর পর চ্যাম্পিয়ন মোহামেডান

জুন ১২, ২০২৬

মোদীর জন্য পূজা দিতে যোধপুর ছুটে গেলেন কঙ্গনা!

জুন ১২, ২০২৬

ঠাকুরগাঁওয়ে প্রথম আসলেন চীনা রাষ্ট্রদূত: কী নিয়ে আলোচনা হলো!

জুন ১২, ২০২৬

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়ে দিলেন উইলিয়ামসন

জুন ১২, ২০২৬

সরকারি কর্মকর্তাদের নতুন বেতন কাঠামোর ফলে দুর্নীতি কমবে: অর্থমন্ত্রী

জুন ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT