বাংলাদেশ

নিবন্ধন পেল তৃণমূল বিএনপি

নির্বাচন ভবন, বাংলাদেশ নির্বাচন কমিশন ভবন. Channel i News - চ্যানেল আই নিউজ

নির্বাচন ভবন বাংলাদেশের নির্বাচন কমিশনের প্রধান কার্যালয়, আধুনিক স্থাপত্যশৈলী সহ।. Channel i News – চ্যানেল আই নিউজ

বিএনপির সাবেক প্রভাবশালী নেতা ব্যারিস্টার নাজমুল হুদার রাজনৈতিক দল ‘তৃণমূল বিএনপি’কে নিবন্ধন দিয়ে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। উচ্চ আদালতের আদেশে নির্বাচন কমিশন তৃণমূল বিএনপিকে নিবন্ধন দেয়।

তৃণমূল বিএনপির প্রতীক সোনালী আঁশ।

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব মো. জাহাঙ্গীর আলম সাক্ষরিত এক প্রজ্ঞাপনে এসব তথ্য জানানো হয়েছে।

ওই প্রজ্ঞাপনে বলা হয়, ‘‘বাংলাদেশ সুপ্রিমকোর্টের হাইকোর্ট বিভাগের রিট পিটিশন নং-১০৯৪২/২০১৮ এর বিগত ৬/১১/২০১৮ তারিখের রায় ও আদেশ এবং আপিল বিভাগে দায়েরকৃত ‘সিভিল পিটিশন ফর লিভ টু আপিল নং ৩০২৪ অব ২০১৯ উইথ সিভিল পিটিশন ফর লিভ টু আপিল নং ৩০২৩ অব ২০১৯’ এর ওপর আপিল বিভাগের প্রদত্ত রায় ও আদেশের পরিপ্রেক্ষিতে ‘দ্য রিপ্রেজেন্টেশন অব দ্য পিপল অর্ডার, ১৯৭২ Chapter: VIA’ এর বিধান অনুযায়ী প্রধান কার্যালয় ৩৩ তোপখানা রোড, ১৫/সি মেহেরবা প্লাজা (১১ তলা), পল্টন ঢাকা-১০০০ এ অবস্থিত তৃণমূল বিএনপিকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশ নির্বাচন কমিশন রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন করিয়াছে। দলটির নিবন্ধন নং- ৩৪৫।

বিষয়:তৃণমূল বিএনপি বাংলাদেশ নির্বাচন কমিশন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…