চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইউক্রেন, যুক্তরাষ্ট্র ও রাশিয়ার ত্রিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হচ্ছে আমিরাতে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৩৭ অপরাহ্ণ ২৩, জানুয়ারি ২০২৬
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ইউক্রেন, যুক্তরাষ্ট্র ও রাশিয়ার কর্মকর্তারা শুক্রবার (২৩ জানুয়ারি) সংযুক্ত আরব আমিরাতে বৈঠকে বসছেন। ২০২২ সালে রাশিয়ার পূর্ণমাত্রার আগ্রাসনের পর এই প্রথম তিন দেশের প্রতিনিধিদের একসঙ্গে বৈঠক হচ্ছে। আবুধাবিতে অনুষ্ঠিত এই বৈঠকে নিরাপত্তা ইস্যুতে আলোচনা হবে বলে জানিয়েছে ক্রেমলিন।

সংবাদমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

রাশিয়ার পক্ষ থেকে বৈঠকে নেতৃত্ব দেবেন গোয়েন্দা সংস্থার প্রধান অ্যাডমিরাল ইগর কস্ত্যুকভ। ইউক্রেনের দলে থাকছেন প্রেসিডেন্ট দপ্তরের উপপ্রধান ও সেনাপ্রধান আন্দ্রি হনাতভ। যুক্তরাষ্ট্র এ বিষয়ে আনুষ্ঠানিক মন্তব্য করেনি।

বিশ্লেষকদের মতে, আলোচনার মূল জটিলতা এখনও ভূখণ্ড ইস্যুতে। বর্তমানে ইউক্রেনের প্রায় ২০ শতাংশ এলাকা রাশিয়ার দখলে রয়েছে।

ক্রেমলিনের কূটনৈতিক উপদেষ্টা ইউরি উশাকভ সাংবাদিকদের জানিয়েছেন, নিরাপত্তা বিষয়ক ত্রিপক্ষীয় কার্যকরী দলের প্রথম বৈঠক আবুধাবিতে অনুষ্ঠিত হবে এ বিষয়ে সম্মতি দেওয়া হয়েছে।

তবে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিতব্য আলোচনার বিস্তারিত এখনও প্রকাশ করা হয়নি। এ বৈঠকের বিষয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, আলোচনা দুই দিন ধরে চলবে।

Reneta

শুক্রবার আবুধাবিতে উইটকফ, কুশনার ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল রাশিয়ার একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করবেন। রুশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন জেনারেল ইগর কোস্তিউকভ, যিনি রাশিয়ার সামরিক গোয়েন্দা সংস্থা জিআরইউ-এর পরিচালক।

ট্রাম্প প্রশাসন দীর্ঘদিন ধরেই যুদ্ধের অবসানে একটি শান্তি চুক্তির জন্য চাপ দিয়ে আসছে। যুক্তরাষ্ট্রের দূতরা কিয়েভ ও মস্কোর মধ্যে দফায় দফায় আলোচনা চালিয়ে যাচ্ছেন। এ যুদ্ধ নিরসনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২৮ দফা শান্তি প্রস্তাব দিয়েছিলেন।

এদিকে জেলেনস্কি জানিয়েছেন, ইউক্রেনের পূর্বাঞ্চলে রাশিয়ার দখলে থাকা ভূমির ভবিষ্যৎ অবস্থান এখনো নিষ্পত্তি হয়নি। তবে শান্তি প্রস্তাবগুলো প্রায় প্রস্তুত। উভয় পক্ষই এর আগে ভূখণ্ড প্রশ্নকে আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে উল্লেখ করেছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আরব আমিরাতইউক্রেনত্রিপক্ষীয় বৈঠকযুক্তরাষ্ট্ররাশিয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

‘আর্জেন্টিনা বিরোধী ক্যাম্পেইন’ করেছে ব্রাজিল-মেক্সিকো-ডেমোক্রেটিক পার্টি

জুলাই ২৭, ২০২৬

বিশ্বকাপ ফাইনাল পরিচালনা করা রেফারি অবসরে গেলেন

জুলাই ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ৫ শিশুর মৃত্যু

জুলাই ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

আগস্টে দুই দফায় টানা ৪ দিন ছুটির সুযোগ

জুলাই ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

লিসবনে জেমস ও জায়েদ খানের মন মাতানো কনসার্ট

জুলাই ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT