চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আন্দোলনে নিহত আহম্মেদ আহনাফের স্মরণে শ্রদ্ধা অনুষ্ঠান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:২৯ অপরাহ্ণ ২০, আগস্ট ২০২৪
বাংলাদেশ
A A

বিএএফ শাহীন কলেজ ঢাকার শাহীন হলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত ছাত্র শহীদ শাফিক উদ্দিন আহম্মেদ আহনাফের স্মরণে শ্রদ্ধা জ্ঞাপন ও দোয়া আয়োজন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলাবার ২০ আগস্ট আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিমানবাহিনী ঘাঁটি বাশারের এয়ার অধিনায়ক ও কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি, এয়ার ভাইস মার্শাল মো. শরীফ উদ্দীন সরকার, ওএসপি, জিইউপি, বিপিপি, এনডিসি, পিএসসি। এছাড়াও অনুষ্ঠানে কলেজ অধ্যক্ষ ও উপাধ্যক্ষবৃন্দসহ কলেজের সকল শিক্ষক ও শিক্ষার্থী এবং শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকালীন গত ৪ আগস্ট গুলিবিদ্ধ হয়ে নিহত হন বিএএফ শাহীন কলেজ ঢাকার একাদশ শ্রেণির ছাত্র আহনাফ। একই দিনে কলেজের সাবেক ছাত্র ইকরামুল হক সাজিদ মাথায় গুলিবিদ্ধ হয় এবং পরবর্তীতে ঢাকা সিএমএইচ-এ ১৪ আগস্ট চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

Banglabid

শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানে শহীদ আহনাফ ও সাজিদকে অকুতোভয় বীর হিসেবে উল্লেখ করে কলেজ অধ্যক্ষ গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ কায়সুল হাসান বলেন, ভবিষ্যতে তাদের এই আত্মত্যাগ সকল শিক্ষার্থীদের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার প্রেরণা যোগাবে। অনুষ্ঠানে শহীদ আহনাফের মা তার অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বলেন, আহনাফ সবসময় চাইতো আবু সাইদ ও মুগ্ধের মতো দেশের জন্য নিজেকে উৎসর্গ করতে। আজ এখানে ওর বন্ধুরা আছে কিন্তু আহনাফ নেই। আমার ছেলের জন্য আমার যেমন গর্ব হচ্ছে তেমনি কষ্টে বুক ফেটে যাচ্ছে।

প্রধান অতিথি এসময় আহনাফের স্মরণে কলেজ প্রাঙ্গণে একটি স্মৃতিস্তম্ভ স্থাপনসহ আহনাফের মৃত্যু দিবসকে “আহনাফ দিবস” হিসেবে কলেজে উদযাপনের ঘোষণা দেন। এছাড়াও আহনাফের ছোট ভাইয়ের বিএএফ শাহীন কলেজ ঢাকায় বিনা বেতনে পড়াশুনার সকল দায়িত্ব গ্রহণের নির্দেশ দেন।

অনুষ্ঠানে শহীদ আহনাফ ও শহীদ সাজিদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। অনুষ্ঠান শেষে শহীদ পরিবারের হাতে আর্থিক অনুদানস্বরূপ চেক হস্তান্তর করা হয়।

Reneta

উল্লেখ্য যে, ছাত্র আন্দোলনে নিহত শিক্ষার্থীর পরিবারের প্রতি শিক্ষা প্রতিষ্ঠান থেকে শ্রদ্ধা জ্ঞাপন ও পরিবারের পাশে দাঁড়ানোর এমন দৃষ্টান্তমূলক আয়োজন সকল মহলের কাছে প্রশংসিত হয়েছে, যা অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের জন্য অনুকরণীয় হয়ে থাকবে বলে বিশিষ্ট মহল মনে করে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আহতনিহতশ্রদ্ধাজ্ঞাপন
শেয়ারTweetPin

সর্বশেষ

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের স্থাবর নিদর্শনের ক্ষতি করলে ১০ বছরের কারাদণ্ড

আগস্ট ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাবিতে আওয়ামী লীগকে ঘিরে গোপন তৎপরতায় ৫৮ শিক্ষক শনাক্ত

আগস্ট ১৩, ২০২৬

সরকারের অব্যবস্থাপনা ও অদূরদর্শিতার কারণে গ্যাস–বিদ্যুতের সংকট চরমে: জামায়াত

আগস্ট ১৩, ২০২৬
ধর্ষণ

প্রতিবেশী চাচা কর্তৃক ৭ বছরের শিশু ধর্ষিত, হাসপাতালে ভর্তি

আগস্ট ১৩, ২০২৬

তরুণদের সুযোগ না দেয়ায় নির্বাচকদের কাঠগড়ায় তুললেন পন্টিং

আগস্ট ১৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT