অন্যান্য খেলা

নদীর পানিতে দূষণ, স্থগিত ট্রায়াথলন

নদীর পানিতে দূষণের কারণে ট্রায়াথলন স্থগিত, জলরক্ষা জরুরি. Channel i News - চ্যানেল আই নিউজ

নদীর পানিতে দূষণের কারণে ট্রায়াথলন ইভেন্ট স্থগিত, জল সংরক্ষণ ও পরিচ্ছন্নতা প্রয়োজন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

প্যারিস অলিম্পিকে চতুর্থ দিনে হওয়ার কথা ছিল ছেলেদের ব্যক্তিগত ট্রায়াথলন রেস। সেইন নদীর পানি দূষণের কারণে ইভেন্টটি স্থগিত করা হয়েছে।

ওয়ার্ল্ড ট্রায়াথলন মঙ্গলবার বিবৃতিতে জানায়, দুপুর ১২টায় ট্রায়াথলন ইভেন্ট শুরু হওয়ার কথা থাকলেও পানি এখনো দূষণমুক্ত করতে না পারায় প্রতিযোগিতাটি একদিনের জন্য স্থগিত করা হয়েছে। অর্থাৎ, একদিন পিছিয়ে দেয়া হয়েছে।

গত শুক্র ও শনিবার প্রচুর বৃষ্টিপাতের কারণে নদীর কিছু জায়গায় দূষণ আরও বেড়েছে। বলা হয়েছে, ‘প্যারিস অলিম্পিক ২০২৪ এবং ওয়ার্ল্ড ট্রায়াথলন জানাচ্ছে যে, তাদের অগ্রাধিকার হল ক্রীড়াবিদদের স্বাস্থ্য। সেইন নদীর পানির মান পরীক্ষা করা হয়েছে এবং এটির স্তর প্রকাশ করা হয়েছে। যা প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হওয়ার জন্য পর্যাপ্ত নয়।’

বিষয়:ট্রায়াথলন প্যারিস অলিম্পিক-২০২৪ ফ্রান্স সেইন নদী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…