চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফ্লাইটে প্রথম ভ্রমণে কী কী সাথে নিবেন?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৫২ অপরাহ্ণ ১৮, জুলাই ২০২৩
লাইফস্টাইল
A A

ফ্লাইটে ভ্রমণ যেকোন সাধারণ যাত্রার মত না। বাসে বা ট্রেনে যাত্রা করার সময় আমাদেরকে নির্ধারিত কোন নিয়ম মানতে হয় না। তবে ফ্লাইটের ক্ষেত্রে বিষয়টা আলাদা। ফ্লাইটে উঠার আগে আমাদের বেশ কিছু নিয়ম মানতে হয়, সাথে বেশ কিছু সিকিউরিটি চ্যাকিং এর মধ্য দিয়ে যেতে হয়।

তবে যারা নিয়মিত আকাশপথে যাতাযাত করেন, তারা এসব নিয়ম-কানুন সম্পর্কে অবহিত। কিন্তু যারা প্রথমবার বিমানে ঘুরতে যাচ্ছেন, তাদের কিছু জিনিস মাথায় রাখা জরুরি।

মাপের চেয়ে বড় পোশাক
ইদানীং নিজের দেহের মাপের চেয়ে বড় পোশাক পরার চল হয়েছে। ‘ম্যাক্সি ড্রেস’, ঢিলেঢালা জ্যাকেট, ‘হুডিস’, একাধিক পকেট দেয়া ট্রাউজারের মত পোশাকগুলো লম্বা সফরের জন্য নিঃসন্দেহে সুবিধার। তবে নিরাপত্তার কারণে বিমানে ওঠার আগে বন্দরে যেভাবে স্ক্যান করা হয়, সে সময়ে অসুবিধা হতে পারে এমন পোশাক পরলে। হাতে সময় কম থাকলে এ ধরনের পোশাক এড়িয়ে যাওয়াই ভাল।

পোশাক বা জুতায় ধাতুর কারুকাজ
ধাতুর কোন জিনিস সাথে থাকলেই ‘মেটাল ডিটেক্টর’-এ তা আটকাবে। তেমন বিশেষ কিছু না হলে বিমানে ওঠা হয়তো যাবে। কিন্তু ঘুরতে যাওয়ার আগে অহেতুক সমস্যা পোহাতে হবে। তেমন ভারী কিছু জিনিস সাথে থাকলে বিমানবন্দরে জমা রেখে যেতে হবে।

একাধিক চুলের ক্লিপ
বিভিন্ন দেশের বিমানবন্দরের নিয়মাবলি আলাদা। কোথাও চুলের ধাতব ক্লিপ মাথায় দিয়েই স্ক্যানারের তলায় দাঁড়ানো যায়। আবার কোথাও একটি একটি করে সব ক্লিপ খুলে রেখে তবেই স্ক্যানারের তলায় দাঁড়ানোর অনুমতি মেলে। ঘুরতে যাওয়ার সময় এত ঝামেলা যদি এড়াতে চান তা হলে প্লাস্টিক বা ফাইবারের ‘ক্লাচার’ মাথায় রাখাই ভাল।

অজস্র গয়না
ঘুরতে যাচ্ছেন বলে অজস্র গয়নাগাটি পরে ফেললেও সেগুলো খুলে ফেলতে হতে পারে। সোনা, রুপো না হলেও নকল বা ‘স্টেটমেন্ট’ গয়না, বিশেষত যেগুলোতে বিভিন্ন রকম ধাতু থাকে, সেগুলো আটকানোর আশঙ্কা বেশি। অনেকে বিদেশ থেকে আসার সময়েও অনেক গয়না কিনে আনেন। সেক্ষেত্রেও বিমানে ওঠার আগে সেই সংক্রান্ত নিয়মাবলি জেনে রাখা প্রয়োজন।

Reneta

সুগন্ধি
ঘুরতে যাওয়ার সময় অনেকে সুগন্ধি রাখেন। আবার ভ্রমণ শেষে ফেরার সময় বন্ধু বা আত্মীয়দের উপহার দেওয়ার জন্য সুগন্ধি কিনেও আনেন। কিন্তু বেশির ভাগ সুগন্ধিতে স্পিরিট থাকে। এ ধরনের স্পিরিটজাতীয় সুগন্ধি সাথে নিয়ে যাওয়ার ক্ষেত্রেও কিছু নিয়ম আছে। নির্দিষ্ট মাপের উপর কোনও কিছুই বিমানে নিয়ে যাওয়া যায় না। তাই সে বিষয়েও সতর্ক থাকা জরুরি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রথমবার
শেয়ারTweetPin

সর্বশেষ

The movement under the banner of ordinary students is a successful mass uprising: Chhatra Dal

সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে আন্দোলন বলেই সফল গণঅভ্যুত্থান: ছাত্রদল

জুলাই ১১, ২০২৬

বাণিজ্যিক গোপন তথ্য চুরির অভিযোগে ওপেনএআইয়ের বিরুদ্ধে অ্যাপলের মামলা

জুলাই ১১, ২০২৬

অবশেষে মুখ খুললেন, ভিএআর নিয়ে ব্যাখ্যা দিলেন স্কালোনি

জুলাই ১১, ২০২৬

উপজেলা পর্যায়েও উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চাই: প্রধানমন্ত্রী

জুলাই ১১, ২০২৬

আর্জেন্টিনার অ্যাকাউন্ট হ্যাক করে মিশরীয়রা লিখল ‘জেতেনি, রেফারি দুর্নীতিগ্রস্ত’

জুলাই ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT