পুলিশের বিভিন্ন ইউনিটে কর্মরত ৫৭ পুলিশ কর্মকর্তাকে ঢাকা মহানগর পুলিশে (ডিএমপি) বদলি করা হয়েছে।
৫৭ জনের মধ্যে ৪৭ জন অতিরিক্ত পুলিশ সুপার ও ১০ জন সহকারী পুলিশ সুপার।
আজ মঙ্গলবার পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাদের ডিএমপিতে বদলি করা হয়।
জনস্বার্থে জারি আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে বদলি প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
বদলি হওয়া কর্মকর্তাদের তালিকা দেখতে এখানে ক্লিক করুন







