বাংলাদেশ

মেট্রো লাইনের ওপর ‘ব্যাগ’, বন্ধ ছিল ট্রেন

মেট্রো ট্রেনের একটি নতুন কার্গো ট্রেন, বন্ধ ছিল ট্রেনের চলাচল।. Channel i News - চ্যানেল আই নিউজ

ফাইল ছবি

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

সচিবালয় ও মতিঝিল মেট্রো স্টেশনের মাঝখানের অংশে লাইনের ওপর ‘ব্যাগ’ পাওয়ায় ট্রেন চলাচল ২০ মিনিটের জন্য বন্ধ ছিল। ব্যাগ সরানোর পর ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়। 

মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকাল পৌনে ৪টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মেট্রোরেলের সম্মানিত যাত্রী সাধারণের জ্ঞাতার্থে জানানো যাচ্ছে যে, বাংলাদেশ সচিবালয় ও মতিঝিল স্টেশন এর মাঝখানে মেট্রোরেল লাইনের উপর একটা ব্যাগ পাওয়ায় তা অপসারণের জন্য মেট্রোরেল চলাচলে বিকাল ৩টা ৪৪ মিনিট থেকে ৪টা ৪ মিনিট পর্যন্ত সাময়িক বিঘ্ন ঘটে। ব্যাগটা অপসারণ করা মাত্র ট্রেন চলাচল স্বাভাবিকভাবে চালু হয়েছে।

সাময়িক অসুবিধার জন্য মেট্রোরেল কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।

বিষয়:ট্রেন চলাচল স্বাভাবিক মেট্রো রেল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…