চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘স্যাম্পল মেকিং ফর লেদারগুডস ডিজাইনার’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:২৬ অপরাহ্ণ ০২, জুন ২০২৫
কর্পোরেট নিউজ
A A

লেদারগুডস অ্যান্ড ফুটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এবং লেদার সেক্টর বিজনেস প্রমোশন কাউন্সিলের যৌথ উদ্যোগে ২৩ থেকে ২৯ এপ্রিল পর্যন্ত এক সপ্তাহব্যাপী ‘স্যাম্পল মেকিং ফর লেদারগুডস ডিজাইনার’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

প্রশিক্ষণটি সেন্টার অব এক্সেলেন্স ফর লেদার স্কিল বাংলাদেশ, গাজীপুর ঢাকায় আয়োজন করা হয়। লেদারগুডস অ্যান্ড ফুটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এর সেক্রেটারি জেনারেল জনাব মেজর রফিকুল ইসলাম (অব) এই প্রশিক্ষণের উদ্বোধন করেন।

প্রশিক্ষক হিসেবে ইনস্টিটিউট অব লেদার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি-এর সহকারী অধ্যাপক জনাব মো. নূর মোহাম্মদ প্রশিক্ষণটি পরিচালনা করেন। প্রশিক্ষণে সদস্য কারখানাগুলো থেকে নির্বাচিত মোট ২০ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন। প্রশিক্ষণের অংশ হিসেবে একটি ইন্ডাস্ট্রি অ্যাটাচমেন্ট সেশন অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেডে অনুষ্ঠিত হয়, যেখানে অংশগ্রহণকারীরা সরাসরি বাস্তব উৎপাদন পরিবেশে কাজের অভিজ্ঞতা অর্জন করেন।

প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা সমস্যা বিশ্লেষণ, প্যাটার্ন বিশ্লেষণ, ট্যাগিং, লেবেলিং ও প্যাকেজিংসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে ব্যবহারিক ও হাতে-কলমে প্রশিক্ষণ লাভ করেন। ফুটওয়্যার খাতে কর্মরত পেশাদারদের দক্ষতা বৃদ্ধি করা, বিশেষ করে স্যাম্পল প্রস্তুতকারকদের কারিগরি দক্ষতা উন্নয়নের মাধ্যমে দেশীয় ও আন্তর্জাতিক বাজারে শিল্পের প্রতিযোগিতা সক্ষমতা বৃদ্ধি করাই ছিল প্রশিক্ষণের মূল লক্ষ্য।

এই উদ্যোগটি স্থানীয় ফুটওয়্যার শিল্পে দক্ষ জনবল গঠনের একটি গুরুত্বপূর্ণ ধাপ, যা শিল্পের প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি আন্তর্জাতিক মানের সাথে খাতটির সামঞ্জস্য নিশ্চিত করতে সহায়ক হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রশিক্ষণ কর্মসূচিলেদারগুডস অ্যান্ড ফুটওয়্যার
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক বাজারে আবারও বেড়েছে তেলের দাম

জুলাই ২৩, ২০২৬

ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে হতে পারে বজ্রসহ বৃষ্টি

জুলাই ২৩, ২০২৬

ইউরোভিশনে প্রথমবার বাংলাদেশ

জুলাই ২৩, ২০২৬

আসরে প্রথম হার দেখল মিরাজদের গল গ্যালান্টস

জুলাই ২২, ২০২৬

প্রকল্প বাস্তবায়নের গতি বাড়িয়ে অপ্রয়োজনীয় ব্যয় কমাতে প্রধানমন্ত্রীর নির্দেশ

জুলাই ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT