চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোহিঙ্গা শিবিরে ১১শ’র বেশি স্বেচ্ছাসেবী শিক্ষক পাচ্ছেন প্রশিক্ষণ সনদ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৪৭ অপরাহ্ণ ২৯, এপ্রিল ২০২৬
বাংলাদেশ
A A

রোহিঙ্গা শিশুদের শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে প্রথমবারের মতো শরণার্থী শিবিরগুলোর ১ হাজার ১০০-এর বেশি স্বেচ্ছাসেবী শিক্ষক প্রশিক্ষণ সনদ পেতে যাচ্ছেন। এর মাধ্যমে তাদের দক্ষতার আনুষ্ঠানিক স্বীকৃতি মিলছে এবং শ্রেণিকক্ষে শিক্ষাদান আরও কার্যকর হওয়ার আশা করা হচ্ছে।

ইউনিসেফ ও এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের যৌথ উদ্যোগে, বাংলাদেশ সরকার ও শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের (আরআরআরসি) সহযোগিতায় এই সনদ প্রদান করা হচ্ছে।

শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মিজানুর রহমান বলেন, “এটি শুধু একটি সনদ নয়, এটি ক্ষমতায়নের প্রতীক। এর মাধ্যমে স্বেচ্ছাসেবী শিক্ষকরা পরবর্তী প্রজন্মকে পথ দেখাতে পারবেন।”

Banglabid

গত দুই বছরে কক্সবাজার ও ভাসানচরের রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর স্বেচ্ছাসেবী শিক্ষক ও মাস্টার ট্রেইনাররা এ প্রশিক্ষণ কর্মসূচি সম্পন্ন করেছেন।

সংশ্লিষ্টরা জানান, সংকটাপন্ন পরিস্থিতিতে কার্যকর শিক্ষার জন্য প্রশিক্ষিত স্বেচ্ছাসেবী শিক্ষক অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ কর্মসূচির আওতায় শিক্ষকরা মিয়ানমারের পাঠক্রম অনুযায়ী পাঠদান করার জন্য প্রয়োজনীয় জ্ঞান ও ব্যবহারিক দক্ষতা অর্জন করেছেন।

বাংলাদেশে ইউনিসেফের ভারপ্রাপ্ত প্রতিনিধি স্ট্যানলি গাভুয়া বলেন, “প্রতিটি রোহিঙ্গা শিশুর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করার ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। শিক্ষক প্রশিক্ষণে বিনিয়োগ মানে একটি পুরো প্রজন্মের ভবিষ্যতে বিনিয়োগ।”

Reneta

তিন মাসব্যাপী এ প্রশিক্ষণে মোট ১৭৬ ঘণ্টা পাঠদান করা হয়। ইংরেজি, গণিত, বিজ্ঞান, সমাজবিজ্ঞান ও বার্মিজ ভাষাসহ মিয়ানমারের পাঠক্রমভিত্তিক ১১৮টি মডিউল অন্তর্ভুক্ত ছিল। প্রশিক্ষণে সরাসরি পাঠদান, সহকর্মীদের সঙ্গে মতবিনিময় এবং শ্রেণিকক্ষে ব্যবহারিক অনুশীলনের সমন্বয় রাখা হয়। পাশাপাশি অন্তর্ভুক্তিমূলক ও জেন্ডার-সংবেদনশীল শিক্ষাদানের ওপর গুরুত্ব দেওয়া হয়।

এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের প্রতিষ্ঠাতা কামাল আহমদ বলেন, “শিক্ষা নিপীড়ন ও বৈষম্যের বিরুদ্ধে সবচেয়ে বড় প্রতিরোধ। তবে তা হতে হবে কার্যকর ও সহানুভূতিশীল। এই উদ্যোগ শরণার্থী শিবিরে শিক্ষার মান উন্নয়নে আশাবাদ তৈরি করছে।”

সংশ্লিষ্টরা মনে করছেন, এ উদ্যোগ স্বেচ্ছাসেবী শিক্ষকদের দক্ষতা বাড়ানোর মাধ্যমে রোহিঙ্গা শিবিরে শিক্ষার পরিবেশকে আরও প্রাণবন্ত ও ফলপ্রসূ করে তুলবে। একই সঙ্গে অনিশ্চিত ভবিষ্যতের মুখে থাকা রোহিঙ্গা শিশুদের জন্য নতুন আশার দুয়ার খুলে দেবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আরআরআরসিইউনিসেফএশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনকক্সবাজারপ্রশিক্ষণ কর্মসূচিভাসানচররোহিঙ্গা শিবিররোহিঙ্গা শিশুশরণার্থী শিক্ষাশিক্ষাস্বেচ্ছাসেবী শিক্ষক
শেয়ারTweetPin1

সর্বশেষ

সুরসম্রাট আলাউদ্দিন আলীকে হারানোর ছয় বছর

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

জালের এক টানে ৪৬ মণ ইলিশ, বিক্রি ৪৮ লাখের বেশি

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কী ঘটতে চলেছে নেপালে, প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ ও সেনাপ্রধানের বৈঠক

আগস্ট ৮, ২০২৬

সাকিব-হৃদয়দের জাফনাকে হারিয়ে এলপিএল চ্যাম্পিয়ন গল গ্যালান্টস

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াতে ইসলামী

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT