চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিরাপদ ও দায়িত্বশীল সাংবাদিকতা বিষয়ে নারী সাংবাদিকদের প্রশিক্ষণ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:০৫ অপরাহ্ণ ১৯, জানুয়ারি ২০২৬
- সেমি লিড, বাংলাদেশ
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে নির্বাচনকালীন সাংবাদিকতার নিরাপত্তা, তথ্যের বিশ্বাসযোগ্যতা ও নৈতিকতা জোরদারের লক্ষ্যে চট্টগ্রামে নারী সাংবাদিকদের জন্য দুটি প্রশিক্ষণ কর্মসূচি সম্পন্ন হয়েছে।

সোমবার ১৯ জানুয়ারি ইউনেস্কো ঢাকা অফিসের সহায়তায় ইউএন ব্যালট প্রকল্পের আওতায় গণমাধ্যম ও যোগাযোগবিষয়ক উন্নয়ন সংগঠন সমষ্টি এই প্রশিক্ষণগুলোর আয়োজন করে।

নগরীর হোটেল টাওয়ার ইন-এ আয়োজিত আবাসিক প্রশিক্ষণের প্রথম ব্যাচ অনুষ্ঠিত হয় ১৬–১৮ জানুয়ারি এবং দ্বিতীয় ব্যাচ ১৭–১৯ জানুয়ারি। প্রতি ব্যাচে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলা থেকে আগত প্রিন্ট, টেলিভিশন ও অনলাইন গণমাধ্যমের ৪৯ জন নারী সাংবাদিক অংশগ্রহণ করেন।

প্রশিক্ষণে নির্বাচনকালীন সাংবাদিকতার গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় তুলে ধরা হয়। এর মধ্যে ছিল নির্বাচন প্রেক্ষাপটে মতপ্রকাশের স্বাধীনতা ও আন্তর্জাতিক মানদণ্ড, বিভ্রান্তিকর তথ্য ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-এর ঝুঁকি ও সম্ভাবনা, তথ্য যাচাইয়ের কৌশল, নির্বাচন ও রাজনৈতিক রিপোর্টিংয়ের আইনগত কাঠামো এবং নারী সাংবাদিকদের শারীরিক, অনলাইন ও মানসিক নিরাপত্তা।

আন্তর্জাতিক ও জাতীয় পর্যায়ের অভিজ্ঞ বিশেষজ্ঞরা প্রশিক্ষণের বিভিন্ন অধিবেশন পরিচালনা করেন। মতপ্রকাশের স্বাধীনতা, তথ্যের বিশ্বাসযোগ্যতা ও সাংবাদিক নিরাপত্তা বিষয়ে অধিবেশন পরিচালনা করেন ইউনেস্কোর মেহদি বেঞ্চেলাহ। ডিজিটাল মিডিয়া, বিভ্রান্তিকর তথ্য ও এআই–সংক্রান্ত অধিবেশন পরিচালনা করেন আন্তর্জাতিক প্রশিক্ষক আনাস বেনদ্রিফ। সাংবাদিকদের শারীরিক ও ডিজিটাল নিরাপত্তা এবং ঝুঁকি ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ দেন আন্তর্জাতিক নিরাপত্তা বিশেষজ্ঞ স্কট হোয়ার।

বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা, আইন ও রাজনৈতিক রিপোর্টিং নিয়ে অধিবেশন পরিচালনা করেন জ্যেষ্ঠ সাংবাদিক শারমিন রিনভী এবং দ্য বিজনেস স্ট্যান্ডার্ড-এর নির্বাহী সম্পাদক শাখাওয়াত লিটন। এছাড়া নির্বাচনকালে লিঙ্গভিত্তিক সহিংসতা ও সংবেদনশীলতা রিপোর্টিং বিষয়ে অধিবেশন পরিচালনা করেন ইউএনডিপি’র জেন্ডার বিশেষজ্ঞ তাসলিমা আকতার।

Reneta

প্রশিক্ষণে অংশগ্রহণকারী নারী সাংবাদিকরা জানান, এই কর্মসূচি তাদের নির্বাচনকালীন রিপোর্টিংয়ে আরও দায়িত্বশীল, আত্মবিশ্বাসী ও নিরাপদভাবে কাজ করতে সহায়তা করবে। বিশেষ করে তথ্য যাচাই, এআইজনিত ঝুঁকি শনাক্ত এবং মাঠ ও অনলাইন পর্যায়ে নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে তারা বাস্তবমুখী ধারণা পেয়েছেন।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আসন্ন জাতীয় নির্বাচনইউনেস্কো ঢাকা অফিসগণমাধ্যমজাতীয় নির্বাচন ও গণভোট ২০২৬সাংবাদিকদের প্রশিক্ষণ সম্পন্ন
শেয়ারTweetPin

সর্বশেষ

আমাদের স্বাভাবিক খেলাটা খেলতে পারিনি: বাটলার

জুন ১, ২০২৬

আফঈদাকে না খেলানো ভুল হয়েছে: বাটলার

জুন ১, ২০২৬

চ্যাম্পিয়ন পিএসজিকে নেচে-গেয়ে বরণ করে নিলো প্যারিস

মে ৩১, ২০২৬

মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ায় ভোগান্তিতে পড়তে হয় যাত্রীদের

মে ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

আবারও বাড়ল জ্বালানি তেলের দাম

মে ৩১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT