বাংলাদেশ

ঈদযাত্রার ২৬ মার্চের ট্রেনের টিকিট বিক্রি শুরু

বাংলাদেশের ট্রেনের লাইনচ্যুতির ছবি, ট্রেন চলাচল বন্ধ. Channel i News - চ্যানেল আই নিউজ

একটি ট্রেনের ছবি, ট্রেনটি রেললাইনে দাঁড়িয়ে আছে, পাশে সবুজ গাছপালা ও খোলা আকাশ দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ঈদুল ফিতর উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে গত ১৪ মার্চ। তারই ধারাবাহিকতায় রোববার (১৬ মার্চ) সকাল ৮টা থেকে তৃতীয় দিনের মতো অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে।

আগামী ২৬ মার্চের ট্রেনের অগ্রিম টিকিট পাওয়া যাবে। অগ্রিম টিকিটের শতভাগই বিক্রি হবে অনলাইনে।

যাত্রীদের সুবিধার্থে অঞ্চলভিত্তিক টিকিট বিক্রির সময় বিভাজন করা হয়েছে। পশ্চিমাঞ্চলের ট্রেনগুলোর টিকিট বিক্রি সকাল ৮টা থেকে শুরু হয়েছে এবং পূর্বাঞ্চলের টিকিট দুপুর ২টা থেকে বিক্রি শুরু হবে।

গত ৯ মার্চ রেল মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৬ মার্চের টিকিট ১৬ মার্চ, ২৭ মার্চের টিকিট ১৭ মার্চ, ২৮ মার্চের টিকিট ১৮ মার্চ, ২৯ মার্চের টিকিট ১৯ মার্চ, ৩০ মার্চের টিকিট ২০ মার্চ পাওয়া যাবে।

এ ছাড়া চাঁদ দেখার ওপর ৩১ মার্চ এবং ১ ও ২ এপ্রিলের টিকিট বিক্রি করা হবে। ঈদযাত্রায় এবার প্রতিদিন ঢাকা থেকে ৩৫ হাজার ৩১৫টি অগ্রিম টিকিট বিক্রি করা হবে।

এ ছাড়া বিগত বছরগুলোতে ঈদযাত্রায় ৮ থেকে ১০ জোড়া বিশেষ ট্রেন চালাতো বাংলাদেশ রেলওয়ে। কিন্তু এবার সেটি কমিয়ে পাঁচ জোড়া করা হয়েছে।

এদিকে দেশের বিভিন্ন গন্তব্যে চলাচল করা সব আন্তনগর ট্রেনের সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছে।

বিষয়:ঈদযাত্রা ঈদুল ফিতর ট্রেনের অগ্রিম টিকিট

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…