চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঈদযাত্রার শেষ দিনের ট্রেনের টিকিট বিক্রি শুরু

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৫১ পূর্বাহ্ণ ২৭, মে ২০২৫
- সেমি লিড, বাংলাদেশ
A A

পবিত্র ঈদুল আজহা সামনে রেখে ঈদযাত্রার শেষ দিনের (৬ জুন) ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে।

আজ (২৭ মে) মঙ্গলবার বাংলাদেশ রেলওয়ের পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলগামী ট্রেনের টিকিট অনলাইনে বিক্রি শুরু হয়। দুপুর ২টা থেকে পূর্বাঞ্চলগামী ট্রেনের টিকিট অনলাইনে বিক্রি শুরু হবে।

রেলওয়ে সূত্রে জানা গেছে, ঈদ উপলক্ষে ঢাকামুখী নয়, বরং ঢাকাবিমুখ আন্তঃনগর ট্রেনের প্রায় ৩৩ হাজার ৩১৫টি আসনের টিকিট ধাপে ধাপে বিক্রি করা হচ্ছে। সব টিকিট বিক্রি করা হচ্ছে শতভাগ অনলাইন প্ল্যাটফর্মে—‘রেলসেবা’ অ্যাপ এবং রেলওয়ের ওয়েবসাইটের মাধ্যমে।

রেল কর্তৃপক্ষ জানায়, ঈদের আগে সাত দিনের যাত্রার জন্য নির্ধারিত টিকিট বিক্রি শুরু হয়েছিল ২১ মে, যেদিন ৩১ মে’র টিকিট ছাড়া হয়। এরপর প্রতিদিন একদিন করে টিকিট বিক্রি হচ্ছে। সেই ধারাবাহিকতায় আজ বিক্রি হচ্ছে ৬ জুনের, অর্থাৎ ঈদের আগের দিনের টিকিট।

বিশেষ ব্যবস্থায় বিক্রি করা এই টিকিটগুলো ফেরতযোগ্য নয়। একজন যাত্রী নিজের জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে সর্বোচ্চ চারটি টিকিট সংগ্রহ করতে পারবেন বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঈদযাত্রাট্রেনের টিকিট
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

হামে আরও দুই শিশুর মৃত্যু, আক্রান্ত ৮৩৩

জুলাই ৪, ২০২৬

হেরেও কোটি মানুষের হৃদয় জিতেছে ‘পিপলস চ্যাম্পিয়ন’ কেপ ভার্দে

জুলাই ৪, ২০২৬

পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে কার্যকর কূটনৈতিক উদ্যোগ গ্রহণের আহ্বান

জুলাই ৪, ২০২৬

চকবাজারের আগুন নিয়ন্ত্রণে

জুলাই ৪, ২০২৬

খামেনির পাশে ১৪ মাসের নাতনির ছোট্ট কফিন, শেষ বিদায়ে আবেগঘন তেহরান

জুলাই ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT