কিশোরগঞ্জ

কিশোরগঞ্জ-ময়মনসিংহ লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক

সারারচর স্টেশন থেকে ট্রেনের দৃশ্য, জনসমাগম ও স্টেশন signage. Channel i News - চ্যানেল আই নিউজ

সারারচর স্টেশন থেকে ট্রেন ও যাত্রীরা, স্টেশন signage ও পরিবহন দৃশ্য।. Channel i News – চ্যানেল আই নিউজ

কিশোরগঞ্জে বৃষ্টিতে মাটি সরে গিয়ে রেললাইন ভেঙে যাওয়ার ৫ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

আজ শনিবার (৭ অক্টোবর) পৌনে ৩টার দিকে লাইন মেরামতের পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়। লাইন মেরামতের পর আটকে থাকে ট্রেনগুলো নির্দিষ্ট গন্তব্যের উদ্দেশে ছেড়ে গেছে।

কিশোরগঞ্জ রেল স্টেশনের মাস্টার মিজানুর রহমান জানান, বৃষ্টিতে রেললাইনের মাটি সরে যাওয়ায় মূল লাইন ভেঙে যায়। লাইন মেরামতের পর বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

এর আগে সকাল সাড়ে ১০ টার দিকে জেলার মানিকখালি ও হালিমপুর এর মধ্যবর্তী লাইন ভেঙে কিশোরগঞ্জ-ময়মনসিংহ লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

বিষয়:কিশোরগঞ্জ ট্রেন ময়মনসিংহ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…