চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘শান’ এর ট্রেলারে দুর্দান্ত সিয়াম, পাচ্ছেন তুমুল প্রশংসা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:০৮ অপরাহ্ণ ১১, ডিসেম্বর ২০২১
বিনোদন
A A

অ্যাকশন অবতারে হাজির হলেন সিয়াম আহমেদ। দেখা দিলেন দুর্দান্তভাবে। আড়াই মিনিটের ট্রেলারে তছনছ করে দিলেন সবকিছু। শুক্রবার সন্ধ্যায় প্রকাশিত ‘শান’ সিনেমার ট্রেলারে এমনটাই দেখা গেল!

নেটিজনরা তৃপ্তির ঢেকুর তুলে বলছেন, দেশীয় সিনেমার এমন হাইভোল্টেজ ট্রেলার কমই দেখা গেছে অতীতে। মারকাটারি ট্রেলারটি নিয়ে সোশ্যাল মিডিয়ায় চলছে ব্যাপক আলোচনা। বিশেষ ট্রেলারে মানব পাচারের মতো লোহমর্ষক ঘটনার আভাস ফুটে উঠেছে যা ভিন্ন কনসেপ্টের কারণে প্রশংসা কুড়াচ্ছে।

‘শান’ মুক্তি পাচ্ছে আগামী ৭ জানুয়ারি। এতে শান নামে অভিনয় করেছেন সিয়াম। যিনি পর্দায় হাজির হচ্ছেন তুখোড় সৎ পুলিশ অফিসার হিসেবে। এই চরিত্রটি করতে গিয়ে পর্দার আড়ালে থাকা রিয়েল লাইফের কয়েকজন গর্বিত পুলিশ সদস্যের দেখা পেয়েছেন সিয়াম!

চ্যানেল আই অনলাইনকে তিনি বলেন, দেশের জন্য যারা কাজ করেন নিরবে নিভৃতে করেন। এই মানুষগুলো আমাকে বিশ্বাস করে তাদের অজানা গল্প শেয়ার করেছেন। এজন্য স্ক্রিনে তাদের তুলে ধরতে কাজটি কিছুটা সহজ হয়েছে।

সিয়াম ছাড়া আরও আছেন পূজা চেরী, তাসকিন, মিশা সওদাগর, অরুণা বিশ্বাস, চম্পা, ডন, হাসান ঈমাম, নাদের চৌধুরী, মুরাদ পারভেজ প্রমুখ। সিনেমাটি প্রযোজনা করেছেন এম আতিকুর রহমান, ওয়াহিদুর রহমান। গল্প সাজিয়েছেন আজাদ খান। সংলাপ লিখেছেন আজাদ খান ও নাজিমুদ্দীন।

ট্রেলারটির উন্মোচন উপলক্ষে শুক্রবার সন্ধ্যায় রাজধানীর টিএসসিতে এক আয়োজন অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত থেকে সিয়াম হাজারো দর্শকের সঙ্গে অবমুক্ত করেন শানের ট্রেলার। রাজধানীসহ আশপাশের বিভিন্ন জায়গা থেকে সেখানে উপস্থিত ছিলেন সিয়ামের ভক্তরা।

Reneta

কেন টিএসসিতে ট্রেলার উন্মোচন জানতে চাইলে সিয়াম বলেন, ২০১০ সালের আগে শিক্ষিত, চাকুরীজীবি, শিক্ষার্থী, পারিবারিক দর্শক সিনেমা হলে যেতেন। তারা হল বিমুখ হয়েছেন। তাদের ফিরিয়ে আনতে হলে তাদের কাছে আমাদের যেতে হবে। শহরের এসব মানুষদের মিলনমেলা হচ্ছে টিএসসি। এজন্য তাদের কাছে গিয়ে ট্রেলার উন্মোচন করেছি।

এখন বেশি বেশি ভালো সিনেমা নির্মিত হচ্ছে উল্লেখ করে সিয়াম বলেন, ব্যাক টু ব্যাক ভালো সিনেমা মুক্তি পাচ্ছে। আমি মনে করি সিনেমা হল বিমুখ হতে দর্শকদের যেমন সময় লেগেছে তেমনি আবার হলমুখী হতে কিছুটা সময় লাগবে। তবে সবাই মিলে ধারাবাহিকভাবে ভালো কাজ দিতে পারলে মানুষ দ্রুত সিনেমা হলে আসার অভ্যাস করবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অরুণা বিশ্বাসচম্পাট্রেলারডনতাসকিননাদের চৌধুরীপূজা চেরীমিশা সওদাগরমুরাদ পারভেজলিড বিনোদনশানসিয়ামহাসান ঈমাম
শেয়ারTweetPin

সর্বশেষ

নাহিদকে বিগ ব্যাশে দেখতে চান অ্যালেক্স ক্যারি

জুন ১০, ২০২৬

কার্ডিফের ২১ বছর পর মিরপুরে ইতিহাস, বাংলাদেশের চোখ এবার সিরিজ জয়ে

জুন ১০, ২০২৬

আলোচনায় সাইমন, ‘অ্যানি’-তে যুক্ত হলেন যেভাবে

জুন ৯, ২০২৬

”বিশ্বশান্তি নিশ্চিতে জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রম এক অনন্য উদ্যোগ”

জুন ৯, ২০২৬

আর্জেন্টিনার সঙ্গে ‘বিশেষ’ ম্যাচের অপেক্ষায় আলাবা

জুন ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT