বিনোদন

যে নাটকের জন্য পুরস্কৃত হলেন কাজল

নির্বাচিত ব্যক্তিরা পুরস্কার গ্রহণ করছেন, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যানেল আই অনলাইন এর অনুষ্ঠানে নাটকের জন্য পুরস্কৃত অভিনেতা কাজলসহ অতিথিরা উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

চ্যানেল আইয়ে প্রচারিত মুক্তদৈর্ঘ্য নাটক বানিয়ে ট্র‌াব অ্যাওয়ার্ড ২০২২ সম্মাননা পেলেন তরুণ নির্মাতা রেজাউল করিম কাজল।

বৃহস্পতিবার বিকেলে হাটেল সোনারগাঁওয়ের গ্র‌্যান্ড বলরুমে টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি অব বাংলাদেশ (ট্রাব) আয়োজিত ২৮তম ট্রাব অ্যাওয়ার্ড অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাছান মাহমুদের হাত থেকে পুরস্কার গ্রহণ করেন কাজল।

প্রধান অতিথি হাছান মাহমুদ ছাড়াও অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ট্রাবের সভাপতি সালাম মাহমুদ, বাচসাস এর সভাপতি রাজু আলীম, এটিএন বাংলার উপদেষ্টা তাশিক আহমেদ, ট্রাবের সাধারণ সম্পাদক অনজন রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক হামিদা খানম প্রমুখ।

টেলিভিশন বিভাগে ‘কত্ত দিন স্কুলে যাই না’র জন্য শ্রেষ্ঠ নাট্য নির্দেশক (একক নাটক) এর পুরস্কার গ্রহণ করেন রেজাউল করিম কাজল। এমন আয়োজনে পুরস্কৃত হওয়ায় উচ্ছ্বসিত এই তরুণ নির্মাতা।

জানালেন, আগামিতেও ‘কত্ত দিন স্কুলে যাই না’র মতো শিক্ষামূলক কাজ দর্শকদের উপহার দিয়ে যাবেন।

চলচ্চিত্র, সংগীত, নাটক এবং টেলিভিশন বিভাগের বিভিন্ন ক্যাটাগরিতে প্রায় ৪৩ জন শিল্পী ও কলাকুশলীদের অ্যাওয়ার্ড প্রদান করে ট্রাব।

বিষয়:কাজল ট্রাব তথ্য মন্ত্রী নাটক বাচসাস সিনেমা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…