চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘যেটা অন্যায় সেটাকে অন্যায় বলেছি এবং বলছি’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৫৬ অপরাহ্ণ ১৭, আগস্ট ২০২৪
বিনোদন
A A
বাংলাদেশের নারী যুবতী, সানগ্লাস পরা, পেছনে গ্রাফিতি ও দেয়াল. Channel i News - চ্যানেল আই নিউজ

ছাত্র-জনতার আন্দোলনে সক্রিয় ছিলেন শোবিজের বহু চেনা মানুষ। তাদের মধ্যে অনলাইন ও অফলাইনে সরব ভূমিকায় দেখা গেছে অভিনেত্রী মুমতাহিনা টয়াকেও। সরকার পতনের পর অন্যান্যদের মতো নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেন তিনিও।

তবে আওয়ামী লীগ সরকার পতনের পর কিছু অনাকাঙ্খিত জিনিস দেখে দুঃখও পেয়েছেন এই অভিনেত্রী। কিছুটা আক্ষেপ প্রকাশ করে বলেছেন,“বাক স্বাধীনতার জন্য লড়াই হলো কিন্তু প্রয়োগ করা এখনও যাচ্ছে না।”

নিজের অবস্থান জানিয়ে শুক্রবার এক ফেসবুক স্ট্যাটাসে টয়া লিখেন,“আমি ভাই অনলাইনে শো অফ করে আন্দোলন করি নাই। রাস্তায় অনেক আগে থেকেই ছিলাম। আমি অত বড় কেউ না তাই অত বেশি কভারেজ পাই নাই।”

সরকার পতনের আগে কিংবা পরে, ব্যক্তি জীবনে অন্যায়কে প্রশ্রয় দেননি জানিয়ে অভিনেত্রী লিখেন,“যেটা অন্যায় সেটাকে অন্যায় বলেছি এবং বলছি।”

নতুন সরকারের সময়ে সমালোচনার দ্বার উন্মোচন রাখার দাবীও আছে এই অভিনেত্রীর কথায়। তিনি লিখেন,“একটা কথা ৫ তারিখের আগে বলেছি এখনও বলছি ‘সমালোচনা করলেই সে ঐ দলের লোক বা সেই দলের লোক, দালাল, চামচা এই সব বলা বন্ধ করতে হবে’। ১৬ বছর বলি নাই এটা আমাদের বড় ভুল। আজকে থেকে এ ভুল শুধরাতে চাই। গঠনমূলক আলোচনা ও সমালোচনা শিখতে এবং করতে চাই।”

ফেসবুকে এ কথাগুলো স্ট্যাটাস দিয়ে কেন বললেন, এ নিয়ে পরে একটি সংবাদমাধ্যমকে টয়া বলেন, “ভিন্নমতের মানুষকে দমন করার একটা মানসিকতা দেখেছি, যা থেকে আমরা মুক্ত হতে চেয়েছি। এ জন্যই সকালে ফেসবুকে লিখেছি, ‘একজন মিলেনিয়াল থেকে একজন জেন–জিকে একটা পরামর্শ, লেবু বেশি কচলালে তিতা হয়ে যায়।’ ওই পোস্টের নিচে আমাকে ও আমার পরিবারকে নিয়ে অকথ্য ভাষায় গালাগাল করা হলো। সবকিছু মিলিয়ে লেখা।”

Reneta

সামাজিক মাধ্যমে অনেকেই বলছেন যে সমালোচনা আরও কিছুদিন পর করলে ভালো হতো। এই প্রশ্নের উত্তরে টয়া বলেন, “সমস্যার কথা শুরু থেকেই বলতে হবে। কারণ, ভুল শোধরানোর এখনই সময়। তাই প্রথম দিন থেকেই বলার মানসিকতা থাকতে হবে। অনেকেই বলছেন, আপনারা ১০ দিন, ১৫ দিনও সময় দিচ্ছেন না, অথচ ১৫ বছর ধরে ওদের সহ্য করছেন, দালালি করছেন! ওদের পক্ষে ছিলেন। এটা আসলে ১০ কিংবা ১৫ দিনের ব্যাপার নয়, আমাদের মধ্যে যে হিংসাত্মক মনোভাব এখনো আছে, ওটাকে কীভাবে নিয়ন্ত্রণে আনতে পারি, সেটা নিয়ে ভাবা উচিত।”

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিনয়অভিনেত্রীছাত্র আন্দোলনজেনজিটয়ালিড বিনোদনসরকার পতন
শেয়ারTweetPin

সর্বশেষ

‘মুখ ও মুখোশ’-এর ৭০ বছর উদ্‌যাপনে চ্যানেল আইয়ে চলচ্চিত্রের পোস্টার প্রদর্শনী

আগস্ট ৪, ২০২৬

পৌর কর বাড়লেও নাগরিক সেবার মান বাড়েনি পটুয়াখালীর গলাচিপা পৌরসভায়

আগস্ট ৪, ২০২৬

যে সময়ে দোয়া ফিরিয়ে দেওয়া হয় না

আগস্ট ৪, ২০২৬

আহসান মঞ্জিলের মতো ঐতিহাসিক স্থাপনাগুলো হতে পারে সৃজনশীল অর্থনীতির নতুন খাত

আগস্ট ৪, ২০২৬

৫ আগস্ট উপলক্ষে র‌্যাবের নিরাপত্তা ব্যবস্থা জোরদার

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT