চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কক্সবাজারে ছুরিকাঘাত করে পর্যটকের ক্যামেরা ছিনতাই: গ্রেপ্তার ৩

সরওয়ার আজম মানিক সরওয়ার আজম মানিক
৫:১২ অপরাহ্ণ ২৭, আগস্ট ২০২২
- সেমি লিড, কক্সবাজার, জনপদ
A A

ছুরিকাঘাত করে পর্যটকের ক্যামেরা ছিনতাই ঘটনার সাথে জড়িত থাকার দায়ে তিন যুবককে গ্রেপ্তার করেছে ট্যুরিষ্ট পুলিশ। ওই সময় ছিনতাইকৃত ক্যামেরাটিও উদ্ধার করা হয়।

শুক্রবার সন্ধ্যা থেকে শনিবার ভোর পর্যন্ত হোটেল মোটেল জোনে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

আটককৃতরা হলেন, মোঃ ইয়াসিন, মোঃ রুবেল ও মোঃ ইব্রাহিম ওরফে সাগর। এরা সকলেই ১৮ থেকে ২২ বছর বয়সী।

ট্যুরিষ্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল করিম বলেন, ২৩ আগষ্ট ঢাকার ধামরাই থেকে বেড়াতে এসে ৩৯ জন পর্যটক কটেজ জোনের হামজা রিসোর্টে উঠে। তাদের মধ্যে আব্দুল আলীম (৩০), সুভাষ (৩২) ও সুমন (২৫) ভোর সাড়ে ৫ টায় সমুদ্র সৈকতে যাচ্ছিল। এদের সুমন একটু সামনে হাটছিল। তিনি সমুদ্র সৈকতের লাবনী পয়েন্টের ছাতা মার্কেটের সামনে পৌছঁলে ৭ জন ছিনতাইকারী তাকে ঘিরে ধরে এবং ছুরিকাঘাত করে ক্যামেরা নিয়ে পালিয়ে যায়।

তিনি আরও বলেন, ট্যুরিষ্ট পুলিশ ঘটনার সময় ঘটনাস্থল থেকে একটি মোবাইল উদ্ধার করে যেটি ছিনতাইকারীদের ছিল। সেই মোবাইলের সূত্র ধরে সেদিন ইফতেখার হোসেন নাবিল নামের একজনকে গ্রেপ্তার করে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তার দেয়া তথ্য মতেই শনিবার ভোরে ৩ জনকে গ্রেপ্তার করা হয়। রুবেলের দেখানো জায়গা হতে ছিনতাই হওয়া ক্যামেরাটি উদ্ধার করা হয়।

এএসপি আরও বলেন, ক্যামেরা ছিনতাইয়ের ঘটনায় ভিকটিমের সাথে থাকা মোঃ নুরুল হক বাদি হয়ে কক্সবাজার সদর মডেল থানায় একটি মামলা করে। সেই মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। এছাড়া ৭ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কক্সবাজারছুরিকাঘাত
শেয়ারTweetPin

সর্বশেষ

যশোরে টানা বৃষ্টিতে পাটক্ষেতের অপূরণীয় ক্ষতি

আগস্ট ২, ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোগো ও ক্যাম্পাসের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন শুরুর তারিখ ঘোষণা

আগস্ট ২, ২০২৬

ইরানে নতুন করে হামলার পরিকল্পনা বাতিল করেছেন ট্রাম্প

আগস্ট ২, ২০২৬

মাত্র হাজার টাকায় এমন স্বর্গীয় সৌন্দর্য

আগস্ট ২, ২০২৬
ছবি: সংগৃহীত

যে হৃদয় আল্লাহর ওপর ভরসা করে, সে কখনো একা নয়

আগস্ট ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT