উয়েফা ইউরোপা লিগে সেমিফাইনালের প্রথম লেগে নেমেছিল ম্যানচেস্টার ইউনাইটেড ও টটেনহ্যাম হটস্পার। আদালা দুই প্রতিপক্ষের বিপক্ষে দারুণ জয় তুলেছে দুই ইংলিশ ক্লাব। প্রথম লেগে দুদল বড় জয় পাওয়ায় দ্বিতীয় লেগের আগে বেশি এগিয়ে আছে। ইউরোপা লিগে অল ইংলিশ ফাইনালের সম্ভাবনাও দেখা দিয়েছে।
সান মেমেসে অ্যাথলেটিক ক্লাবের স্বাগতিক দর্শকদের সামনে নেমেছিল ম্যানচেস্টার ইউনাইটেড। ম্যাচটি ইংলিশ জায়ান্টরা জিতে নিয়েছে ৩-০ গোলে। ৩০ মিনিটে ব্যাকপোস্টের সামনে বল পেয়ে জালে জড়ান কাসেমিরো। ৩৭ মিনিটে ব্রুনো ফের্নান্দেস স্কোর ২-০ করেন। বিরতির আগে তৃতীয় গোল করে দলের জয় নিশ্চিত করেন ফের্নান্দেস।
অপর সেমিফাইনালে ঘরের মাঠে নরওয়ের ক্লাব বোডো/গ্লিমটের বিপক্ষে ৩-১ গোলের জয় তুলেছে টটেনহ্যাম হটস্পার। মাত্র ৩৭ সেকেন্ডে পেদ্রো পোরোর ক্রসে হেডে ব্রেনান জনসন গোলমুখ খোলেন। ৩৪ মিনিটে জেমস ম্যাডিসন ব্যবধান ২-০ করেন। ৬১ মিনিটে ডমিনিক সোলাঙ্কি ব্যবধান ৩-০ করেন। ৮৩তম মিনিটে সল্টনেস একটি গোল শোধ করেন।
দ্বিতীয় লেগে দুদল ঠিকঠাক এগোলে পেলে যেকোনো ইউরোপীয়ান প্রতিযোগিতায় ষষ্ঠবারের মতো ইংল্যান্ডের দুই ক্লাব ফাইনাল খেলবে। ফাইনাল চ্যাম্পিয়নদের জন্য আরেকটি সুসংবাদ আনবে, পরবর্তী চ্যাম্পিয়ন্স লিগে খেলার সুযোগ পাবে জয়ীরা। আগামী ২১মে সান মেমেসের মাঠেই হবে ফাইনাল।







