ইনস্টাগ্রামে কোন নারীদের পোস্টে ভক্তদের লাইক বেশি?

Collage of three young women with diverse hairstyles and expressions, representing beauty and fashion. Channel i News – চ্যানেল আই নিউজ
তারকারা নিজেদের দৈনন্দিন জীবনের নানা মুহূর্ত ভক্তদের সঙ্গে শেয়ার করেন ইনস্টাগ্রামে। ভক্তরাও ফলো করেন প্রিয় তারকাদের। তাদের পোস্টে রিঅ্যাক্ট করেন, মন্তব্য করেন। বর্তমানে কার কত জনপ্রিয়তা তার মাপকাঠি হলো ইনস্টাগ্রামের ফলোয়ার সংখ্যা। এ হিসেবে জনপ্রিয়তার তুঙ্গে রয়েছেন কোন পাঁচ নারী তা জেনে নেয়া যাক।
ইনস্টাগ্রাম পোস্টে সবচেয়ে বেশি লাইক পান টেইলর সুইফট। তার ইনস্টাগ্রাম ফলোয়ারের সংখ্যা ২৯৬ মিলিয়ন। ফলোয়ারের সংখ্যায় টেইলর সুইফটের থেকে সেলেনা গোমেজ এগিয়ে থাকলেও কমেন্টের দিক থেকে এগিয়ে আছেন সুইফট। প্রতি পোস্টে তিনি গড়ে ৭.৮ মিলিয়ন লাইক পেয়ে থাকেন। তার প্রতিটি পোস্টই ঝড় তোলে ইনস্টাগ্রামে।
দ্বিতীয় স্থানে থাকা সেলেনা গোমেজ প্রায়ই নিজের সামাজিক মাধ্যম বন্ধ কয়রে রাখেন। নিয়মিত পোস্টও দেন না। ধারণা করা হয় সেকারণেই ফলোয়ারের সংখ্যা বেশি হলেও টেইলর সুইফটের তুলনায় তার পোস্টে লাইক-কমেন্টের সংখ্যা কম।
অভিনেত্রী জেনডায়া আছেন তৃতীয় স্থানে। তার ফলোয়ারের সংখ্যা ১৮৫ মিলিয়ন। তিনি প্রতি পোস্টে গড়ে লাইক পান ৫.৭ মিলিয়ন।
‘ওয়েডনেসডে’ তারকা জেনা অর্টেগার মাত্র ২১ বছর বয়সেই তালিকার চতুর্থ স্থান অর্জন করেছেন। তার ফলোয়ার সংখ্যা ৩৯.৭ মিলিয়ন। তার প্রতি পোস্টে গড়ে লাইক পরে ৪.৩ মিলিয়নটি।
পঞ্চম স্থানে আছেন গায়িকা বিলি আইলিশ। তার ফলোয়ারের সংখ্যা ১১০ মিলিয়ন। তার প্রতি পোস্টে লাইক পড়ে গড়ে ৩.৪ মিলিয়ন।
সূত্র: কইমই






