চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বের ব্যস্ততম ১০ বিমানবন্দর

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:০০ অপরাহ্ণ ১৬, এপ্রিল ২০২৪
আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A
বিমানবন্দরে যাত্রীদের লম্বা লাইন ও চেকিং প্রক্রিয়া. Channel i News - চ্যানেল আই নিউজ

সম্প্রতি বিশ্বের ব্যস্ততম ১০ বিমানবন্দরের তালিকা প্রকাশ করেছে এয়ারপোর্টস কাউন্সিল ইন্টারন্যাশনাল (এসিআই)। তালিকায় স্থান পেয়েছে প্রতিবেশি দেশ ভারতের একটি বিমানবন্দর। 

এনডিটিভি জানিয়েছে, এসিআই এর প্রতিবেদন অনুযায়ী, ২০২৩ সালে প্রায় ৮ দশমিক ৫ বিলিয়ন যাত্রী উড়োজাহাজে ভ্রমণ করেছেন যা ২০২২ সালের তুলনায় ২৭ দশমিক ২ শতাংশ বেশি।

 শীর্ষ ১০ ব্যস্ততম বিমানবন্দর: 

Banglabid

১.হার্টসফিল্ড-জ্যাকসন আটলান্টা আন্তর্জাতিক বিমানবন্দর- যুক্তরাষ্ট্র

বিশ্বের ব্যস্ততম ১০ বিমানবন্দরের একটি, সূর্যাস্তের সময় দৃশ্য।. Channel i News - চ্যানেল আই নিউজ

২০২৩ সালে ১০৪ দশমিক ৬৫ মিলিয়ন যাত্রী এই বিমানবন্দরে অবতরণ করেছেন বা এখান থেকে যাত্রা শুরু করেছেন যা ২০২২ সালের তুলনায় ১২ শতাংশ বেশি।

Reneta

২. দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর

তালিকার ২ নাম্বারে থাকা দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রী সংখ্যা ছিল ৮৬ মিলিয়ন।

৩. ডালাস-ফোর্ট ওয়ার্থ আন্তর্জাতিক বিমানবন্দর- যুক্তরাষ্ট্র

বিশ্বের ব্যস্ততম ১০ বিমানবন্দরের একটি আধুনিক বিমানবন্দর।. Channel i News - চ্যানেল আই নিউজ

এই আন্তর্জাতিক বিমানবন্দরটি ২০২৩ সালে ৮১ দশমিক ৭৫ মিলিয়ন যাত্রী নিয়ে তালিকার তৃতীয় নাম্বারে উঠে এসেছে।

৪. হিথ্রো বিমানবন্দর- যুক্তরাজ্য

বিশ্বের ব্যস্ততম ১০ বিমানবন্দরের একটি বৃহৎ এয়ারপোর্টের এয়ারলাইন টার্মিনাল ও রানওয়ে দৃশ্য।. Channel i News - চ্যানেল আই নিউজ

লন্ডনের হিথ্রো বিমানবন্দরটি ২০২৩ সালে ৭৯ দশমিক ২ মিলিয়ন যাত্রীকে সেবা দিতে সক্ষম হয়েছে।

৫. টোকিও হানেদা আন্তর্জাতিক বিমানবন্দর- জাপান

টোকিও আন্তর্জাতিক বিমানবন্দরের বহিরঙ্গন দৃশ্য, রাতের আলো জ্বলজ্বল করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

৭৮ দশমিক ৭ মিলিয়ন যাত্রী নিয়ে তালিকার পঞ্চম স্থানে রয়েছে এশিয়ার দেশ জাপানের টোকিও হানেদা আন্তর্জাতিক বিমানবন্দর। এটি ২০২৩ সালে সবচেয়ে উন্নত বিমানবন্দরের পুরস্কারও অর্জন করে নিয়েছে। এর যাত্রী সংখ্যা ২০২২ এর তুলনায় বেড়েছে ৫৫ শতাংশ।

৬. ডেনভার আন্তর্জাতিক বিমানবন্দর- যুক্তরাষ্ট্র

নেপালের হিমালয় পর্বতশৃঙ্গের পটভূমিতে আধুনিক বিমানবন্দর ও বিমানবাহী জাহাজ. Channel i News - চ্যানেল আই নিউজ

ডেনভার আন্তর্জাতিক বিমানবন্দর গত বছর ৭৭ দশমিক ৮ মিলিয়ন যাত্রীকে স্বাগত জানিয়েছে।

৭. ইস্তাম্বুল বিমানবন্দর- তুরস্ক

বিশ্বের ব্যস্ততম ১০ বিমানবন্দরের আধুনিক অভ্যন্তরীণ দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

৭৬ মিলিয়ন যাত্রীকে স্বাগত জানিয়ে তালিকার সপ্তম স্থানে রয়েছে তুরস্কের ইস্তাম্বুল বিমানবন্দর।

৮. লস এঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দর- যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড়ন্ত বিমান, আকাশে উড়ছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

২০২৩ সালে এই বিমানবন্দরটিতে যাত্রী সংখ্যা ছিল ৭৫ মিলিয়ন।

৯. ও’হারে আন্তর্জাতিক বিমানবন্দর- যুক্তরাষ্ট্র

বিশ্বের ব্যস্ততম ১০ বিমানবন্দরের ভিতরে একটি আধুনিক বিমানবন্দরের ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ

শিকাগোর ও’হারে আন্তর্জাতিক বিমানবন্দর গত বছর ৭৪ মিলিয়ন যাত্রীকে স্বাগত জানিয়েছে যা বিমানবন্দরটিকে তালিকার নবম স্থানে নিয়ে এসেছে।

১০. ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর- ভারত

তালিকার দশম স্থানে আছে প্রতিবেশি দেশ ভারতের ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর। ২০২৩ সালে এই বিমানবন্দর ব্যবহার করেছে বিশ্বের ৭২ দশমিক ২ মিলিয়ন যাত্রী।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এসিআইবিমানবন্দরব্যস্ততম বিমানবন্দর
শেয়ারTweetPin

সর্বশেষ

সুরসম্রাট আলাউদ্দিন আলীকে হারানোর ছয় বছর

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

জালের এক টানে ৪৬ মণ ইলিশ, বিক্রি ৪৮ লাখের বেশি

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কী ঘটতে চলেছে নেপালে, প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ ও সেনাপ্রধানের বৈঠক

আগস্ট ৮, ২০২৬

সাকিব-হৃদয়দের জাফনাকে হারিয়ে এলপিএল চ্যাম্পিয়ন গল গ্যালান্টস

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াতে ইসলামী

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT