চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মিছিল নিয়ে প্রেক্ষাগৃহে, গ্রাম-শহরে ‘তুফান’ তাণ্ডব!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৪৬ অপরাহ্ণ ১৮, জুন ২০২৪
বিনোদন
A A
প্রেক্ষাগৃহে সিনেমা দেখছেন দর্শক ও মিছিলের সদস্যরা. Channel i News - চ্যানেল আই নিউজ

ইন্ডাস্ট্রি হিট ‘প্রিয়তমা’র সাফল্যের পর নিজের পারিশ্রমিক এক কোটি-তে নিয়ে গেছেন ঢাকাই মেগাস্টার শাকিব খান। এই ঈদে মুক্তি পাওয়া তার ‘তুফান’ ছবি দেখে মুগ্ধ হচ্ছেন দর্শক। ঢাকার স্টার সিনেপ্লেক্স থেকে গ্রাম গঞ্জের হলে লোকে লোকারণ্য! এসব দর্শকরা শাকিব বন্দনায় মেতে আছেন। তারা বলছেন, এমন শাকিব তো দূরে, এমন বাংলা সিনেমাও আগে দেখেননি!

মুক্তির প্রথম দিন দর্শক উপস্থিতি জানতে এই প্রতিবেদক রাজধানীর স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা শাখাসহ বেশ কয়েকটি প্রেক্ষাগৃহে উপস্থিত ছিলেন! সরেজমিনে দেখেছেন, ঈদের দিনের কর্মব্যস্ততার মধ্যেও শত শত দর্শক সিনেমাটি দেখতে এসেছেন। বেশীরভাগ এসেছেন ‘তুফান’ এর অগ্রিম টিকেট নিতে!

ঈদের দিন বিকেলে বসুন্ধরার স্টার সিনেপ্লেক্স ছিলো কানায় কানায় পূর্ণ! তিল ধারণের জায়গা নেই। পুরুষের পাশাপাশি নারী দর্শকরাও ‘তুফান’ দেখতে এদিন ভিড় জড়িয়েছিলেন।

Banglabid

বিক্ষোভকারীরা মিছিল করে তুফান সিনেমার প্রচার করছে. Channel i News - চ্যানেল আই নিউজ সিনেমা শেষে এক দর্শকের কাছে কেমন লেগেছে জানতে চাইলে তিনি বললেন, পুরাই ফাটাফাটি ছবি। সবদিক থেকে শাকিব খান অসাধারণ অভিনয় করেছেন। তার পারিশ্রমিক ৫ কোটি টাকা হওয়া উচিত। কারণ তুফানে তার যে উপস্থিতি, অভিনয়, হিরোইজম; সেই সঙ্গে তার সিনেমার অ্যাডভান্স বুকিং যে হাইপ তুলেছে এতে করে তিনি ৫কোটি নিতে পারেন। প্রিয়তমা, রাজকুমার এবং তুফান দিয়ে শাকিব খান বাংলাদেশের সিনেমার বিজ্ঞাপন হিসেবে বিশ্বের কাছে গেলেন।

সিনেপ্লেক্সের অধিংকাশ দর্শক বলছে, তুফানের গান ট্রেলারে মুগ্ধ হয়ে তারা সিনেমা হলে ছুটে এসেছেন। বনশ্রী থেকে আসা লাবিবা আহমেদ নামে এক দর্শক বলেন, আমি নিয়মিত সিনেমা দেখি। প্রিয়তমা দেখে শাকিবের ফ্যান হয়েছিলাম। তার রাজকুমার দেখে কেঁদেছিলাম। এই তুফান দেখেও অন্যরকম আনন্দ পেয়েছি। এই সিনেমার এতো এতো শিল্পী অভিনয় করেছেন। সবাইকে পাশ কাটিয়ে শাকিব খানই মধ্যমণি হয়েছেন। শাকিব খানের কাছে এমন ভিন্ন সিনেমা আগামীতেও চাই।

অধিংকাশ দর্শকের মন্তব্য হচ্ছে, এটা কপি ছবি নয়। পুরোপুরি মৌলিক গল্পের ছবি ‘তুফান’। কেউ আবার বলছে, পয়সা উসুল সিনেমা। আবার কেউ কেউ উচ্ছ্বাস প্রকাশ করে বলছেন, তুফান সেরা, তুফান জোশ, এই তুফান অসাধারণ সিনেমা।

Reneta

এদিকে, ‘তুফান’ দেখতে মধুমিতা সিনেমা হলেও ভিড় জমায় দর্শকরা। এও দেখা যায়, শাকিবের একদল ভক্ত যারা শাকিবিয়ান নামে পরিচিত, তারা মধুমিতা হলের সামনে মিছিল করতে করতে ‘তুফান’ উপভোগ করতে আসে। ঈদের প্রথমদিন বিকেল ও সন্ধ্যার শো তাদের স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে।

‘তুফান’ পরিচালনা করেছেন রায়হান রাফী। তিনি চ্যানেল আই অনলাইনকে বলেন, সোনালী সিনেমা হলে মধ্যরাতেও ‘তুফান’ চলেছে। আমার কাছে এই নিউজ এসেছে। ঈদের দ্বিতীয় দিন ৩২টি থেকে সিনেপ্লেক্স ৪৬টি শো চালাচ্ছে। তবুও টিকেট নেই। প্রথমদিন আমি হলে গিয়ে দেখেছি, মানুষ পাগলের মতো উন্মাদনা নিয়ে হল থেকে বের হচ্ছে। তুফান তুফান করে মানুষ স্লোগান দিচ্ছে। শাকিব ভাইয়ের সিনেমায় আগে এটা হলেও আমার কোনো সিনেমাতে এই অভিজ্ঞতা প্রথম।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তুফানদর্শকপ্রিয়তমামেগাস্টাররাজকুমারলিড বিনোদনশাকিকবশাকিবশাকিব খানসিনেমাস্টার সিনেপ্লেক্স
শেয়ারTweetPin

সর্বশেষ

‘ইনফান্তিনো যুগের অবসান ঘটেছে’- এমনই বলছেন লা লিগা সভাপতি

আগস্ট ৯, ২০২৬

চার আর্থিক প্রতিষ্ঠান অকার্যকর ঘোষণা

আগস্ট ৯, ২০২৬

বাছাইপর্ব পার হতে পারবে বাংলাদেশ? যা বললেন কোচ

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

হেফাজত আমিরকে যা বললেন প্রধানমন্ত্রী

আগস্ট ৯, ২০২৬

জার্মানিতে আধুনিক সুবিধার প্রশিক্ষণ, আরও যা সুখবর দিলেন প্রিন্স

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT