চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অস্ট্রেলিয়াতেও অগ্রিম টিকেট বিক্রিতে ‘তুফান’র রেকর্ড

যুক্তরাজ্য, মধ্যপ্রাচ্য, স্পেনের বার্সালোনা, মাদ্রিদ, পর্তুগালে মুক্তি পেতে যাচ্ছে 'তুফান'

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:০১ অপরাহ্ণ ২৬, জুন ২০২৪
বিনোদন
A A
তুফান সিনেমার মূল চরিত্রের তিন অভিনেতা-অভিনেত্রী, আধুনিক পোশাক ও স্টাইল।. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশে মুক্তির পর সাফল্য পেয়েছে সুপারস্টার শাকিব খানের ছবি ‘তুফান’। সেই সাফল্যের ভেসে এবার ‘তুফান’ যাচ্ছে যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, বেলজিয়ামে। ২৮ জুন একযোগে এসব দেশের বিশ্ববিখ্যাত থিয়েটারগুলোতে চলবে ‘তুফান’।

ভিনদেশে ‘তুফান’ নিয়ে দর্শকদের আগ্রহ তুঙ্গে! এ কারণে অগ্রিম টিকিট বিক্রিতে অস্ট্রেলিয়ার মতো দেশে নতুন রেকর্ড গড়েছে শাকিবের এ ছবি। জানা যায়, মুক্তির ১০ দিন আগেই সেখানে ২ হাজারেরও বেশি টিকিট অগ্রিম বিক্রি হয়ে গেছে।

সংশ্লিষ্টরা জানান, ইতোপূর্বে কোনো বাংলা সিনেমা মুক্তির আগে এত অগ্রিম বিক্রির নজির নেই। এর আগে দেশটিতে সর্বোচ্চ ৮০০ অগ্রিম টিকিট বিক্রি ‘পরাণ’ ছবির। তার চেয়ে দ্বিগুণের বেশি টিকেট বিক্রি করে দাপট দেখাচ্ছে ‘তুফান’।

Banglabid

অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে ‘তুফান’ পরিবেশকের দায়িত্বে রয়েছে বঙ্গজ ফিল্মস। প্রতিষ্ঠানটি এক বিবৃতিতে জানায়, ‌‘অপ্রতিরোধ্য সাড়া পাওয়ার পরিপ্রেক্ষিতে, বাংলাভাষী থিয়েটারে প্রথম সপ্তাহের প্রায় সমস্ত শোয়ের টিকিট বিক্রি হয়ে গেছে, দ্বিতীয় সপ্তাহের টিকিট শিগগিরই পাওয়া যাবে।

দেশে মুক্তি দুই সপ্তাহের আগেই পরিচালক রায়হান রাফী ‘তুফান’কে ব্লকবাস্টার হিট ঘোষণা দিয়েছেন। ভিনদেশেও এ ছবি নতুন মাইল ফলক অর্জন করতে পারে বলে আশা প্রকাশ করেছেন বঙ্গজ ফিল্মসের কর্ণধার তানিম আল মিনারুল মান্নান।

তিনি বললেন, তুফানের অসাধারণ সাফল্য আমাদেরকে এখানে ভালো মানের বাংলা চলচ্চিত্র প্রদর্শন অব্যাহত রাখতে অনুপ্রাণিত করেছে। একই সঙ্গে মুক্তি পাওয়া অন্যান্য ভাষার চলচ্চিত্রের বিপরীতে তুফান-এর প্রদর্শনী কিছুটা সীমাবদ্ধ।

Reneta

”এর সত্ত্বেও, মানুষের কাছে গ্রহণযোগ্যতা এবং দ্রুত টিকিট বিক্রি সিনেমাটির গুণমানের প্রমাণ, যা অন্য ভাষার চলচ্চিত্রে সবসময় দেখা যায় না। আশা করা যাচ্ছে, ‘তুফান’ অস্ট্রেলিয়াতে নতুন নজির স্থাপন করবে।”

‘তুফান’ সংশ্লিষ্টদের কাছ থেকে জানা যায়, অচিরেই এ ছবি মুক্তি পেতে যাচ্ছে যুক্তরাজ্য, দুবাই, ওমান, কাতার, বাহরাইন, স্পেনের বার্সালোনা, মাদ্রিদ ও পর্তুগালের একাধিক থিয়েটারে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অস্ট্রেলিয়াতুফানবঙ্গজ ফিল্মসরায়হান রাফীলিড বিনোদনশাকিব খান
শেয়ারTweetPin

সর্বশেষ

ময়মনসিংহে দোকানে ঢুকে কুপিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেফতার

আগস্ট ১৪, ২০২৬

আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন উপল‌ক্ষে শ্রীমঙ্গলে দোয়া ও আলোচনা সভা

আগস্ট ১৪, ২০২৬
ভারতীয় প্রতিনিধি বাংলাদেশের নির্বাচনের ওপর জোর দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রী তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে: রণধীর জয়সওয়াল

আগস্ট ১৪, ২০২৬

১৫ আগস্ট ঘিরে নাশকতার অভিযোগে গ্রেপ্তার ৫২ জন কারাগারে

আগস্ট ১৪, ২০২৬

আওয়ামী লীগ ও আগস্ট নিয়ে বিবিসি বাংলার বিশ্লেষণ

আগস্ট ১৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT