অপরাধ

ফেনীতে টমটম চালকের গলাকাটা মরদেহ উদ্ধার

ফেনীর একটি ভবনের বাইরে বাংলা ভাষায় লেখা সাইনবোর্ড. Channel i News - চ্যানেল আই নিউজ

ফেনীতে একটি ভবনের বাইরে বাংলা ভাষায় লেখা সাইনবোর্ড দেখা যাচ্ছে, যা চ্যানেল আই অনলাইন এর জন্য উপযুক্ত।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ফেনীর সোনাগাজীতে এক টমটম চালকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৬ নভেম্বর) রাত ৯টার দিকে সোনাগাজীর পশ্চিম চরদরবেশ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম মনোরঞ্জন দাশ (৬০)। তিনি চরছান্দিয়া ইউনিয়নের রাখাল ডাক্তার বাড়ির বাসিন্দা।

পুলিশ ও স্থানীয়রা জানায়, মনোরঞ্জন মাগরিবের নামাজের সময় টমটম নিয়ে আয়-রোজগারের উদ্দেশ্যে বের হয়েছিলো। এর কিছুক্ষণ পর যাত্রী নিয়ে সোনাগাজী বাজার থেকে চরদরবেশ যাওয়ার পথে তার মৃত্যুর খবর শোনা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। তবে কেন এমন হত্যাকাণ্ড, সেটি জানা যায়নি।

সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। মরদেহ ময়না তদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। কি কারণে হত্যাকাণ্ড সেটি উদঘাটনে কাজ করছে পুলিশ।

স্বজনদের কাছ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান ওসি।

বিষয়:গলাকাটা মরদেহ উদ্ধার

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…